বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে কারণ আজ দিন-রাত সমান বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মতবিনিময় জ্বালানি সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি নিয়ে এডিবির পূর্বাভাস: প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি উভয়ই বাড়ার আভাস এক বাড়িতে কেউ বিএনপি করলে সবাইকে বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী বোয়িং থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, নিউইয়র্কে চুক্তি আজ মেটা ঢাকায় কার্যালয় খুলতে চায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাঘাইছড়িতে প্রায় তিন লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ চাপের মুখে ফিফায় সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো সম্মুখসারির যোদ্ধাদের জন্য খাবার বানিয়ে পাঠাচ্ছেন ইয়েমেনি নারীরা মানবতাবিরোধী অপরাধের মামলা: ট্রাইব্যুনালে মেনন ও কামরুলের বিরুদ্ধে তৃতীয় সাক্ষীর জবানবন্দি ফেসবুকে তেলের দাম নিয়ে পোস্ট দিয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা তিন প্রশ্ন সামনে রেখে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রে-ব্যান স্মার্ট চশমায় গোপনে ভিডিও ধারণের অভিযোগ, মেটার কাছে ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি দূরপাল্লার বাসে ৮ ও সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হুতিদের হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন বাকৃবি অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন একসঙ্গে বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি, যা বলছে দল

রাঙামাটির বাঘাইছড়িতে পুলিশের অভিযান, গাঁজাসহ তরুণ গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০২:০১:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০২:০১:১২ অপরাহ্ন
রাঙামাটির বাঘাইছড়িতে পুলিশের অভিযান, গাঁজাসহ তরুণ গ্রেপ্তার
মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি (রাঙামাটি): রাঙামাটির বাঘাইছড়িতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ মো. জীবন মিয়া (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বাঘাইছড়ি উপজেলা সদরের পরিসংখ্যান কার্যালয়-সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জীবন মিয়া বাঘাইছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাদ্রাসাপাড়া এলাকার মো. ফরহাদ মিয়ার ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল সন্ধ্যায় পরিসংখ্যান কার্যালয়-সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় জীবন মিয়াকে তল্লাশি করে পুলিশ। তল্লাশিকালে তাঁর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ​

বাঘাইছড়ি থানা-পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এ ঘটনায় ওই তরুণের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
যে কারণ আজ দিন-রাত সমান

যে কারণ আজ দিন-রাত সমান