সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চ্যাটজিপিটির সহায়তায় বাসায় ইয়াবা কারখানা, ১৯ বছরের তরুণ গ্রেপ্তার গোপালগঞ্জে পাঁচ দিনে বিএনপি, এনসিপি ও গণঅধিকারের ১৫ নেতার পদত্যাগ নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামছে ১১ দল টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসার আগেই জানালা ভেঙে পালালেন নারী টেকনাফে শতাধিক আইইডি বোমা ও বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, আটক ২ জামায়াতসহ বিভিন্ন দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্বর্ণের দামে বড় পতন, ২২ ক্যারেটের ভরি এখন ১ লাখ ৯৪ হাজার টাকা সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ, অগ্নিসংযোগের চেষ্টা উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক দুই দশকের বেশি সময় পর আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী রমজান সামনে রেখে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার রাজশাহীর আদালত চত্বরে আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত, আটক ৪ ঢাকাসহ তিন জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন রমজানের তিন মাস আগেই ছোলার দাম বাড়তি, আরও বৃদ্ধির শঙ্কা বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, সাক্ষাৎকারের জন্য মনোনীত আরও ৭০ জন টুঙ্গিপাড়ায় বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুরের পর আগুন আওয়ামী লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফের পুলিশ সুপার গ্রেপ্তার বাংলাদেশি হয়েও মালয়েশিয়ায় মিয়ানমারের নাগরিক হিসেবে বন্দি শাহ জামাল, ১১ বছর ধরে অপেক্ষায় পরিবার জাকির নায়েকের ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত চীনে ট্রাম্প-শি-পুতিনের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক, জানাল হোয়াইট হাউজ

চলনবিলের পর্যটন সম্ভাবনা যাচাইয়ে সিরাজগঞ্জে বিমান ও পর্যটনমন্ত্রী

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০১:৪৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০১:৪৫:২৯ অপরাহ্ন
চলনবিলের পর্যটন সম্ভাবনা যাচাইয়ে সিরাজগঞ্জে বিমান ও পর্যটনমন্ত্রী
সিরাজগঞ্জের তাড়াশে চলনবিলের পর্যটন সম্ভাবনা যাচাই করতে বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

শনিবার (৮ আগস্ট) দুপুরে চলনবিলের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত তাড়াশ উপজেলার মান্নাননগর ও দোবিলা এলাকা পরিদর্শন করেন তিনি।
​পরিদর্শন শেষে মন্ত্রী তাড়াশ উপজেলার দর্শনীয় স্থানগুলোর ওপর নির্মিত একটি তথ্যচিত্রও উপভোগ করেন।
 
পরিদর্শন শেষে মন্ত্রী আফরোজা খানম বলেন, ‘আমি এই এলাকার মানুষের সঙ্গে বসে তাঁদের দাবি-দাওয়া শুনেছি এবং বিভিন্ন স্পট ঘুরে দেখেছি। এই এলাকায় ইকো ট্যুরিজম (পরিবেশবান্ধব পর্যটন) গড়ে তোলার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।’
 
পর্যটনকেন্দ্রের অর্থনৈতিক উপযোগিতার কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘এখানে আমরা যে স্থাপনাই নির্মাণ করি না কেন, সেটা দীর্ঘমেয়াদে টেকসই (ভায়াবল) হতে হবে। পাশাপাশি এখান থেকে সরকারের রাজস্ব আয় হচ্ছে কি না, সেটিও দেখতে হবে। কারণ, এখানে যে প্রকল্পই নেওয়া হোক, তা যেন এই এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নের উৎস হয়।’
 
​এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. আয়নুল হক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটির সহায়তায় বাসায় ইয়াবা কারখানা, ১৯ বছরের তরুণ গ্রেপ্তার

চ্যাটজিপিটির সহায়তায় বাসায় ইয়াবা কারখানা, ১৯ বছরের তরুণ গ্রেপ্তার