শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি থাকায় সিনেমা ছাড়তে হয় নীহারিকাকে! রাঙামাটির বাঘাইছড়িতে পুলিশের অভিযান, গাঁজাসহ তরুণ গ্রেপ্তার চলনবিলের পর্যটন সম্ভাবনা যাচাইয়ে সিরাজগঞ্জে বিমান ও পর্যটনমন্ত্রী তনু হত্যা মামলা: জামিন বাতিলের পর সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার সিন্ডিকেট করে কৃষকদের ক্ষতি করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কাল: ফটিকছড়িতে ব্যাপক প্রস্তুতি তুরস্ক-পাকিস্তানের সঙ্গে চুক্তি করেও সৌদি নিরাপত্তা পাবে না: ইব্রাহিম রেজায়ি ইরানে সরকার পতনচেষ্টা ব্যর্থ: মোসাদের দুই শীর্ষ কর্মকর্তা বরখাস্ত যুক্তরাজ্যে সামাজিক মাধ্যমে ‘কারফিউ’: ৮৫ শতাংশ কিশোর-কিশোরীই মানতে নারাজ ফেসবুকে যুক্ত হলো বিকাশ র‍্যাবের হাতে গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া থাইল্যান্ডে স্কুলে ছাত্রের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ নিহত ২ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট পটুয়াখালীতে দুই পোষা কুকুরকে পিটিয়ে হত্যা: দুজনের ২০ হাজার টাকা জরিমানা নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক ব্রেস্টফিডিং কর্নারের উদ্বোধন তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী লংমার্চ ও মহাসমাবেশের ঘোষণা জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের খুনি হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক, বের হয়ে গেলেন লাইভ থেকে দেশের জন্য জীবন দিলেন জসিম, অথচ আজ আশ্রয়হীন তার পরিবার

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কাল: ফটিকছড়িতে ব্যাপক প্রস্তুতি

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ১১:৪৩:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ১১:৪৩:১৩ পূর্বাহ্ন
হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কাল: ফটিকছড়িতে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
 
​আগামীকাল রোববার (৯ আগস্ট) নির্ধারিত এই সফরকে সামনে রেখে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও মাদ্রাসা কর্তৃপক্ষ সমন্বিতভাবে নিরাপত্তা ও অভ্যর্থনার আয়োজনের তদারকি করছে।
 
​সাংসদদের বক্তব্য ও ফটিকছড়িবাসীর দাবি
গতকাল শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পর বাবুনগর মাদ্রাসায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে স্থানীয় সংসদ সদস্য (চট্টগ্রাম-২) সরওয়ার আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ফটিকছড়িতে বর্ণাঢ্য অভ্যর্থনার আয়োজন করা হচ্ছে। এই সফরের মধ্য দিয়ে ফটিকছড়ির সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও সার্বিক উন্নয়নের দাবিগুলো তাঁর কাছে তুলে ধরা হবে।
 
​সফরকালে ফটিকছড়ির টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কাছে বেশ কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
​ফটিকছড়িতে একটি সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠা এবং বিদ্যমান কয়েকটি কলেজ সরকারীকরণ।
 
​স্থানীয় গ্যাসসম্পদের সুষম বণ্টন ও অগ্রাধিকার ভিত্তিতে স্থানীয় জনগণের ব্যবহারের ব্যবস্থা করা।
​এলাকার ১৮টি চা-বাগান ও ৪টি রাবারবাগানে শিল্পভিত্তিক গ্যাস–সংযোগ দেওয়া।
 
​অব্যবহৃত ও বিস্তীর্ণ খাসজমিতে নতুন শিল্পাঞ্চল গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা।
​সাংসদ সরওয়ার আলমগীর জানান, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, বিভিন্ন এলাকার সংসদ সদস্য এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
 
​ব্রিফিংয়ে উপস্থিত রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সফর সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে তাঁর পরিবারের দীর্ঘদিনের গভীর সম্পর্কের কথা স্মরণ করে তিনি বলেন, ‘যেকোনো কঠিন ও দুর্যোগপূর্ণ মুহূর্তে তিনি আমাদের পরিবারের পাশে অভিভাবক হিসেবে দাঁড়িয়েছেন। আমার বড় ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীর জানাজায় তাঁর অংশগ্রহণের স্মৃতি আমরা আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।’
 
​উপস্থিত থাকবেন ৬৪ জন শীর্ষ আলেম
মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর দৌহিত্র মাওলানা রহমত উল্লাহ জানান, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যেই একাধিকবার সফরস্থল পরিদর্শন করেছেন। তিনি নিশ্চিত করেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মাদ্রাসার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ওই দিন সারা দেশের ৬৪ জন শীর্ষ আলেম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং তাঁদের সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
 
​প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ফটিকছড়ির পাইন্দং পেলাগাজী দীঘি হেলিপ্যাড থেকে বাবুনগর মাদ্রাসা পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশের এলাকায় বিশেষ সাজসজ্জা করা হয়েছে। এলাকাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করার পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সব মিলিয়ে এই সফরকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি থাকায় সিনেমা ছাড়তে হয় নীহারিকাকে!

অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি থাকায় সিনেমা ছাড়তে হয় নীহারিকাকে!