রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​প্রেমিকের বাড়িতে তিন দিন ধরে স্ত্রীর অনশন, দুধ দিয়ে গোসল করে সম্পর্ক চুকালেন স্বামী আজ চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ আগস্টকে ‘সাংবিধানিক প্রতিবিপ্লব দিবস’ ঘোষণা গণবিপ্লবী উদ্যোগের বাংলাদেশ-সৌদি রুটে বাড়ছে ফ্লাইট, ফ্লাইট-সংকট ও টিকিটের দাম কমার আশা কুমিল্লা দাউদকান্দিতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৩ অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি থাকায় সিনেমা ছাড়তে হয় নীহারিকাকে! রাঙামাটির বাঘাইছড়িতে পুলিশের অভিযান, গাঁজাসহ তরুণ গ্রেপ্তার চলনবিলের পর্যটন সম্ভাবনা যাচাইয়ে সিরাজগঞ্জে বিমান ও পর্যটনমন্ত্রী তনু হত্যা মামলা: জামিন বাতিলের পর সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার সিন্ডিকেট করে কৃষকদের ক্ষতি করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কাল: ফটিকছড়িতে ব্যাপক প্রস্তুতি তুরস্ক-পাকিস্তানের সঙ্গে চুক্তি করেও সৌদি নিরাপত্তা পাবে না: ইব্রাহিম রেজায়ি ইরানে সরকার পতনচেষ্টা ব্যর্থ: মোসাদের দুই শীর্ষ কর্মকর্তা বরখাস্ত যুক্তরাজ্যে সামাজিক মাধ্যমে ‘কারফিউ’: ৮৫ শতাংশ কিশোর-কিশোরীই মানতে নারাজ ফেসবুকে যুক্ত হলো বিকাশ র‍্যাবের হাতে গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া থাইল্যান্ডে স্কুলে ছাত্রের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ নিহত ২ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট পটুয়াখালীতে দুই পোষা কুকুরকে পিটিয়ে হত্যা: দুজনের ২০ হাজার টাকা জরিমানা নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

তুরস্ক-পাকিস্তানের সঙ্গে চুক্তি করেও সৌদি নিরাপত্তা পাবে না: ইব্রাহিম রেজায়ি

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ১০:৫৭:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ১১:০১:০০ পূর্বাহ্ন
তুরস্ক-পাকিস্তানের সঙ্গে চুক্তি করেও সৌদি নিরাপত্তা পাবে না: ইব্রাহিম রেজায়ি
তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করলেও সৌদি আরব দীর্ঘমেয়াদি নিরাপত্তা পাবে না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট ও জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইব্রাহিম রেজায়ি।
 
​সম্প্রতি তিন দেশ মিলে ‘মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্ট’ নামে একটি প্রতিরক্ষা চুক্তি সই করে। এই চুক্তির প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরানি এই আইনপ্রণেতা সৌদির সমালোচনা করেন।
 
ইব্রাহিম রেজায়ি তাঁর পোস্টে বলেন, সৌদি আরবকে বুঝতে হবে, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে কাগজে-কলমে প্রতিরক্ষা চুক্তি করলেই তাদের নিরাপত্তা নিশ্চিত হবে না। দীর্ঘ দিন ধরে যুক্তরাষ্ট্রের ওপর একতরফাভাবে নির্ভর করেও তারা যেমন নিরাপত্তা পায়নি, এ ক্ষেত্রেও তা-ই হবে।
 
​নিজেদের নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘নীতি পরিবর্তন করুন, তাহলে নিরাপত্তার জন্য অন্য দেশের কাছে ভিক্ষা চাইতে হবে না।’
জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই তিন দেশ নিরাপত্তা সম্পর্ক জোরদারে ‘মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্ট’ সই করে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
 
​পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ শক্তিশালী করা এবং তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সব ক্ষেত্র বাড়ানোই এই চুক্তির মূল উদ্দেশ্য। চুক্তিটি তিন দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক, ভ্রাতৃত্ব, ইসলামি সংহতির বন্ধন এবং অভিন্ন কৌশলগত স্বার্থের ভিত্তিতে করা হয়েছে বলেও জানানো হয়।
 
​সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বৈঠকের সময় সৌদি আরবে এই চুক্তিটি সই হয়।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​প্রেমিকের বাড়িতে তিন দিন ধরে স্ত্রীর অনশন, দুধ দিয়ে গোসল করে সম্পর্ক চুকালেন স্বামী

​প্রেমিকের বাড়িতে তিন দিন ধরে স্ত্রীর অনশন, দুধ দিয়ে গোসল করে সম্পর্ক চুকালেন স্বামী