শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে সরকার পতনচেষ্টা ব্যর্থ: মোসাদের দুই শীর্ষ কর্মকর্তা বরখাস্ত যুক্তরাজ্যে সামাজিক মাধ্যমে ‘কারফিউ’: ৮৫ শতাংশ কিশোর-কিশোরীই মানতে নারাজ ফেসবুকে যুক্ত হলো বিকাশ র‍্যাবের হাতে গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া থাইল্যান্ডে স্কুলে ছাত্রের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ নিহত ২ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট পটুয়াখালীতে দুই পোষা কুকুরকে পিটিয়ে হত্যা: দুজনের ২০ হাজার টাকা জরিমানা নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক ব্রেস্টফিডিং কর্নারের উদ্বোধন তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী লংমার্চ ও মহাসমাবেশের ঘোষণা জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের খুনি হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক, বের হয়ে গেলেন লাইভ থেকে দেশের জন্য জীবন দিলেন জসিম, অথচ আজ আশ্রয়হীন তার পরিবার জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন সাতক্ষীরায় সম্মাননা অনুষ্ঠান: মঞ্চে না ডাকায় ক্ষুব্ধ বিএনপি-জামায়াত নেতাদের বর্জন দেশে আসেন, রাজপথে দেখা হবে: শেখ হাসিনার উদ্দেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ‘শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি’: চরমোনাই পীর ফ্যাসিবাদের ঠাঁই শিক্ষাঙ্গনে হবে না: জাবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণ সভায় এমপি বাবুল জুলাই জাদুঘর গড়া ছিল ‘যুদ্ধের মতো’: ফারুকী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন আজ, শিশু-বয়স্কদের জন্য টিকিটের দাম থাকছে ভিন্ন

ফেসবুকে যুক্ত হলো বিকাশ

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০২:৫৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০২:৫৫:০০ অপরাহ্ন
ফেসবুকে যুক্ত হলো বিকাশ

বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স ও ডিজিটাল মার্কেটিং খাতের উদ্যোক্তাদের জন্য বড় সুখবর নিয়ে আসছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। ফেসবুকের বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে (অ্যাডস ম্যানেজার) বিল পরিশোধের মাধ্যম হিসেবে দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘বিকাশ’কে যুক্ত করার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রেডিট বা ডুয়েল কারেন্সি কার্ডের ওপর নির্ভরতা অনেকটাই কমে আসবে।
 

জানা গেছে, এই সুবিধাটি এখনো সবার জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয়নি। তবে মেটা পরীক্ষামূলকভাবে কিছু অ্যাকাউন্টে এটি চালু করেছে। ইতিমধ্যে বেশ কয়েকজন ব্যবহারকারী বিকাশের মাধ্যমে সফলভাবে বিজ্ঞাপনের বিল পরিশোধ করেছেন বলেও জানা গেছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর শেয়ার করা স্ক্রিনশটে দেখা গেছে, ফেসবুকের অ্যাডস ম্যানেজারের ‘পেমেন্ট মেথড’ (পেমেন্ট পদ্ধতি যোগ করুন) অংশে প্রচলিত ব্যাংক কার্ডের পাশাপাশি ‘বিকাশ’ অপশনটিও দেখা যাচ্ছে।

 

এত দিন বাংলাদেশে ফেসবুক বা ইনস্টাগ্রামে বিজ্ঞাপনের বিল পরিশোধ করতে আন্তর্জাতিক কার্ড বা ডুয়েল কারেন্সি সুবিধার প্রয়োজন হতো। ব্যাংকিংয়ের নানা জটিলতার কারণে ছোট ও মাঝারি উদ্যোক্তারা নিয়মিতই এসব সমস্যার মুখোমুখি হতেন। বিশেষ করে নতুন উদ্যোক্তাদের জন্য ডুয়েল কারেন্সির কার্ড সংগ্রহ ও ডলার এনডোর্সমেন্টের শর্ত পূরণ করা বেশ ব্যয়বহুল ও জটিল ছিল। বিকাশের মতো দেশীয় মোবাইল আর্থিক সেবা যুক্ত হলে স্থানীয় মুদ্রায় (টাকায়) আরও সহজে বিজ্ঞাপনের খরচ পরিশোধ করা সম্ভব হবে।


প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, মেটা সাধারণত নতুন কোনো পেমেন্ট সুবিধা সবার জন্য চালুর আগে ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে সেটি যাচাই করে। তাই বর্তমানে ফিচারটি সব অ্যাকাউন্টে দৃশ্যমান না হলেও ট্রায়াল সফল হলে এটি পর্যায়ক্রমে সবার জন্যই উন্মুক্ত হতে পারে।
 

অবশ্য এখন পর্যন্ত মেটার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিকাশভিত্তিক এই পেমেন্ট ব্যবস্থা কবে নাগাদ সবার জন্য পুরোদমে চালু হবে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে পরীক্ষামূলক পর্যায়ে ফিচারটির উপস্থিতি বাংলাদেশের ডিজিটাল উদ্যোক্তাদের জন্য একটি বড় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরানে সরকার পতনচেষ্টা ব্যর্থ: মোসাদের দুই শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

ইরানে সরকার পতনচেষ্টা ব্যর্থ: মোসাদের দুই শীর্ষ কর্মকর্তা বরখাস্ত