বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ ভারতীয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইউপি নির্বাচন: নির্বাচন উপযোগী ইউনিয়নের তালিকা পুনরায় যাচাই করবে ইসি পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি পুলিশের হাত থেকে বাঁচতে সিলিংয়ে লুকিয়ে, শেষ রক্ষা হলো না মারুফের নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের জয়, বড় চাপে ট্রাম্প যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শেষ, চলছে ফল গণনা মেসিবিহীন আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা, আছে নতুন মুখ ছাত্রদলের দুই পক্ষের বিরোধে হামলা, ৫ জনকে কুপিয়ে জখম বাংলাদেশে আসছেন পাকিস্তানের আলেম মাওলানা হানিফ জালান্ধরি সৌদির সঙ্গে আলোচনা অব্যাহত, বিদেশি সেনামুক্ত মধ্যপ্রাচ্য চায় ইরান এক মাসের ব্যবধানে আবারও বাড়ল এলপিজির দাম গাজীপুরে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা প্রধানমন্ত্রীর উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি, ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক ক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা আজ সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান অভিজ্ঞতা ছাড়াই মিলবে ঠিকাদারি, কাজ পাবেন না ফৌজদারি মামলার আসামিরা গবেষণার মৌলিকত্ব নিশ্চিতে জাবিপ্রবিতে টার্নিটিন প্রশিক্ষণ নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে বাঘাইছড়িতে সাংস্কৃতিক প্রতিযোগিতা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০৫:৩১:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০৫:৩১:১২ অপরাহ্ন
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট

দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
 

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
 

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট।
 

সব প্রক্রিয়া শেষে আগামী ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ত্রয়োদশ সংসদের সদস্যদের নামসংবলিত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠায় সংসদ সচিবালয়।
 

গুরুতর অসুস্থতার কথা জানিয়ে গত ২৪ জুলাই বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর পদটি শূন্য হয়।
 

সংবিধানের নিয়ম অনুযায়ী, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। আর নতুন রাষ্ট্রপতি দায়িত্ব না নেওয়া পর্যন্ত স্পিকারের দায়িত্ব সামলাচ্ছেন বর্তমান ডেপুটি স্পিকার কায়সার কামাল।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
৪ ভারতীয় ও  সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

৪ ভারতীয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা