বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি পুলিশের হাত থেকে বাঁচতে সিলিংয়ে লুকিয়ে, শেষ রক্ষা হলো না মারুফের নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের জয়, বড় চাপে ট্রাম্প যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শেষ, চলছে ফল গণনা মেসিবিহীন আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা, আছে নতুন মুখ ছাত্রদলের দুই পক্ষের বিরোধে হামলা, ৫ জনকে কুপিয়ে জখম বাংলাদেশে আসছেন পাকিস্তানের আলেম মাওলানা হানিফ জালান্ধরি সৌদির সঙ্গে আলোচনা অব্যাহত, বিদেশি সেনামুক্ত মধ্যপ্রাচ্য চায় ইরান এক মাসের ব্যবধানে আবারও বাড়ল এলপিজির দাম গাজীপুরে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা প্রধানমন্ত্রীর উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি, ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক ক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা আজ সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান অভিজ্ঞতা ছাড়াই মিলবে ঠিকাদারি, কাজ পাবেন না ফৌজদারি মামলার আসামিরা গবেষণার মৌলিকত্ব নিশ্চিতে জাবিপ্রবিতে টার্নিটিন প্রশিক্ষণ নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে বাঘাইছড়িতে সাংস্কৃতিক প্রতিযোগিতা মিশিগানে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যের ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ, আশুলিয়ায় বন্ধ একাধিক পোশাক কারখানা

পটুয়াখালীতে দুই পোষা কুকুরকে পিটিয়ে হত্যা: দুজনের ২০ হাজার টাকা জরিমানা

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০৫:২৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০৫:২৫:২২ অপরাহ্ন
পটুয়াখালীতে দুই পোষা কুকুরকে পিটিয়ে হত্যা: দুজনের ২০ হাজার টাকা জরিমানা

টুয়াখালী সদর উপজেলায় দুটি পোষা কুকুরকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে জানানো হয়েছে।
 

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মো. আবু বকর এ রায় দেন।
 

সাজাপ্রাপ্ত দুই আসামি হলেন—পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ বাদুরা গ্রামের মঞ্জু হাওলাদার (৫০) ও জহির হাওলাদার (৪৫)।
 

আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ বাদুরা খেজুরতলা স্ট্যান্ড এলাকায় দুটি পোষা কুকুরকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। এই নিষ্ঠুর ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নজরে আসে।
 

পরে এ ঘটনায় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান বাদী হয়ে প্রাণিকল্যাণ আইন, ২০১৯–এর ৭(২) ধারা এবং দণ্ডবিধির ৪২৮ ধারায় একটি মামলা করেন। ওই মামলায় মঞ্জু হাওলাদার ও জহির হাওলাদারকে আসামি করা হয়।
 

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ইমরান বলেন, ‘প্রাণিকল্যাণ আইনে এ অপরাধের জন্য সর্বোচ্চ যে শাস্তির বিধান রয়েছে, আদালত সেটিই দিয়েছেন। দুই আসামির প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।’
 

রায়ের বিষয়ে এই আইনজীবী আরও বলেন, প্রাণীর প্রতি নিষ্ঠুরতার ঘটনায় আদালতের এই রায় সমাজে সচেতনতা তৈরি করবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি