সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজয়ী হাফেজদের দেওয়া বিতর্কিত সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী পাবনায় শিশু কলি হত্যা: আসামির বাড়িতে তৃতীয় দিনেও ভাঙচুর সেপ্টেম্বর মাসে রেমিট্যান্সের ইতিবাচক ধারা, ১৯ দিনে এল ১৮৭ কোটি ডলার স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান এক বছর ধরে নিখোঁজ কমলনগরের মাইন উদ্দিন, স্বজনদের আহাজারি সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে উঠবে তথ্য সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরানে সামরিক অভিযান ভুল সিদ্ধান্ত, মনে করেন ৬০% মার্কিন ভোটার আজ বিশ্ব বাঁশ দিবস, এবারের প্রতিপাদ্য ‘সীমানা ছাড়িয়ে বাঁশ’ ব্রিকস সম্মেলন শেষে বিশ্বনেতারা অসুস্থ? মুখ খুলল ভারত মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা মক্কা চুক্তি কার্যকরের সময় এসেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে করা জনস্বার্থ মামলা খারিজ টিসিবি কার্ড থেকে বাদ পড়লেন ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন: নৌকা প্রতীক স্থগিত, যুক্ত হলো ‘না’ ভোট রায়ের অনুলিপি পেলেই কাদেরসহ সাতজনকে দেশে ফেরানোর উদ্যোগ নেবে সরকার যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত সুদানে স্বর্ণখনি ধস: ৮২ জনের মৃত্যু, ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধারকাজ ব্যাহত ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০৫:০৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০৫:১৫:৪৪ অপরাহ্ন
নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে "জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬"।

বুধবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

সভার শুরুতে উপাচার্য জুলাই আন্দোলনসহ বিভিন্ন সময়ের আন্দোলন-সংগ্রামে আত্মদানকারী শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। বক্তব্যে তিনি জুলাই গণঅভ্যুত্থানকে "গণতন্ত্র পুনরুত্থান দিবস" হিসেবে অভিহিত করে বলেন, এই দিনটি একদিকে যেমন গৌরবের, তেমনি সন্তানহারা মা-বাবা কিংবা ভাইবোন হারানো পরিবারগুলোর জন্য গভীর বেদনারও।

উপাচার্য আরও বলেন, ছাত্র-শিক্ষক, শ্রমিক-জনতা সম্মিলিতভাবে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বলেই আন্দোলন সর্বজনীন রূপ লাভ করে এবং কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটে। তিনি জুলাইয়ের চেতনাকে ধারণ করে সব বিভেদ ভুলে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার এবং আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন তথা দিবস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ এইচ এম কামাল সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান, আর অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। এছাড়া ইংরেজি বিভাগের চেয়ারম্যান রায়হানা আক্তার, কর্মচারী সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, কর্মচারী ইউনিয়নের সভাপতি হারুনুর রশিদসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি তুলে ধরেন। অনুষ্ঠানে বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ করা যায়।

এর আগে সকালে নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্যের নেতৃত্বে একটি বিজয় র‍্যালি বের হয়, যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে জুলাই স্কয়ারে গিয়ে সমাপ্ত হয়। পরে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য প্রস্তাবিত জুলাই সোপানে পুষ্পস্তবক অর্পণ করেন।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
পাবনায় শিশু কলি হত্যা: আসামির বাড়িতে তৃতীয় দিনেও ভাঙচুর

পাবনায় শিশু কলি হত্যা: আসামির বাড়িতে তৃতীয় দিনেও ভাঙচুর