রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজয়ী হাফেজদের দেওয়া বিতর্কিত সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী পাবনায় শিশু কলি হত্যা: আসামির বাড়িতে তৃতীয় দিনেও ভাঙচুর সেপ্টেম্বর মাসে রেমিট্যান্সের ইতিবাচক ধারা, ১৯ দিনে এল ১৮৭ কোটি ডলার স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান এক বছর ধরে নিখোঁজ কমলনগরের মাইন উদ্দিন, স্বজনদের আহাজারি সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে উঠবে তথ্য সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরানে সামরিক অভিযান ভুল সিদ্ধান্ত, মনে করেন ৬০% মার্কিন ভোটার আজ বিশ্ব বাঁশ দিবস, এবারের প্রতিপাদ্য ‘সীমানা ছাড়িয়ে বাঁশ’ ব্রিকস সম্মেলন শেষে বিশ্বনেতারা অসুস্থ? মুখ খুলল ভারত মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা মক্কা চুক্তি কার্যকরের সময় এসেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে করা জনস্বার্থ মামলা খারিজ টিসিবি কার্ড থেকে বাদ পড়লেন ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন: নৌকা প্রতীক স্থগিত, যুক্ত হলো ‘না’ ভোট রায়ের অনুলিপি পেলেই কাদেরসহ সাতজনকে দেশে ফেরানোর উদ্যোগ নেবে সরকার যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত সুদানে স্বর্ণখনি ধস: ৮২ জনের মৃত্যু, ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধারকাজ ব্যাহত ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও

তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০৪:১৩:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০৪:১৩:৫৪ অপরাহ্ন
তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী

যান্ত্রিক ত্রুটি সারিয়ে আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল থেকে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) দিয়ে গ্যাস সরবরাহ শুরু হবে। এর ফলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
 

আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
 

এফএসআরইউর মেরামতকাজ বিকেলের মধ্যে শেষ হয়ে যাবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিকেল থেকে গ্যাস সঞ্চালন আবার শুরু হবে। সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে আমাদের যেখানে গ্যাসের চাপ কমে গেছে, তা উন্নত হবে। আমরা যে সমস্যার মধ্যে পড়েছি, তা উতরে যেতে পারব।’
 

গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হতে কত দিন লাগবে, জানতে চাইলে তিনি বলেন, ‘স্বাভাবিক হতে ন্যূনতম দুই-তিন দিন লাগবে। এফএসআরইউ বন্ধ হওয়ার আগে যেমন ছিল, তেমনই হবে।’ গ্যাস–সংকটের কারণে বিভিন্ন জায়গায় প্রচুর লোডশেডিং হচ্ছে—এ বিষয়ে মন্ত্রী বলেন, গ্যাস না থাকলে সাধারণ মানুষও পাবে না, বিদ্যুৎকেন্দ্রগুলোও পাবে না। বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে, গ্যাস এলে সেগুলো আবার চালু করা হবে।
 

বিদ্যুতের ভুতুড়ে বিল নিয়ে সমালোচনার বিষয়ে জ্বালানিমন্ত্রী বলেন, ‘ভুতুড়ে বিলের কথা যখন আমরা বলি এবং বিলগুলো নিয়ে আসতে বলি, তখন কেউ আমাদের কাছে বিল নিয়ে আসেন না।’
 

তিনি আরও বলেন, ‘জুন মাস থেকে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এ ছাড়া মার্চ মাসে যে গরম ছিল, জুনে তার চেয়ে বেশি গরম ছিল। সম্প্রতি এক সাংবাদিক ফেসবুকে অভিযোগ করেন যে তাঁর বিল সাত হাজার টাকা এসেছে। আমাদের লোক পরীক্ষা করে দেখেছে, তিনি দুটি এসি, ফ্রিজ ও ব্লেন্ডার চালান। এত কিছু চালানোর পর সাত হাজার টাকা বিল এলে পৃথিবীর কোথাও এত কম টাকায় এসব চালানো যায় বলে আমার মনে হয় না।’
 

ভারতের হাইকমিশনারের সঙ্গে হওয়া বৈঠক প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ জানান, এটি ছিল একটি রুটিন বৈঠক। প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের অনেক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে থাকা পাইপলাইন দিয়ে আরও বেশি ডিজেল দেওয়ার অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।
 

এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে কোনো কথা হয়েছে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি শেখ হাসিনা সম্পর্কে কিছু বলতে চাই না। উনি তো অনেক কিছুই করেন। উনি দেশটা ধ্বংস করে দিয়ে গেছেন, দেশটাকে শেষ করে দিয়েছেন।’


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাবনায় শিশু কলি হত্যা: আসামির বাড়িতে তৃতীয় দিনেও ভাঙচুর

পাবনায় শিশু কলি হত্যা: আসামির বাড়িতে তৃতীয় দিনেও ভাঙচুর