রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান এক বছর ধরে নিখোঁজ কমলনগরের মাইন উদ্দিন, স্বজনদের আহাজারি সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে উঠবে তথ্য সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরানে সামরিক অভিযান ভুল সিদ্ধান্ত, মনে করেন ৬০% মার্কিন ভোটার আজ বিশ্ব বাঁশ দিবস, এবারের প্রতিপাদ্য ‘সীমানা ছাড়িয়ে বাঁশ’ ব্রিকস সম্মেলন শেষে বিশ্বনেতারা অসুস্থ? মুখ খুলল ভারত মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা মক্কা চুক্তি কার্যকরের সময় এসেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে করা জনস্বার্থ মামলা খারিজ টিসিবি কার্ড থেকে বাদ পড়লেন ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন: নৌকা প্রতীক স্থগিত, যুক্ত হলো ‘না’ ভোট রায়ের অনুলিপি পেলেই কাদেরসহ সাতজনকে দেশে ফেরানোর উদ্যোগ নেবে সরকার যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত সুদানে স্বর্ণখনি ধস: ৮২ জনের মৃত্যু, ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধারকাজ ব্যাহত ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ের পাশে জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য কারাগারে

জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৮:১৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৮:১৪:২০ অপরাহ্ন
জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন

সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (৫ আগস্ট) উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 

মডেল মসজিদের এমসি হাফিজ মুহিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, জিসি মাওলানা আবদুল হক (নয়াবান্দর), মাওলানা নিজাম উদ্দিন সালেহী (রানীগঞ্জ) প্রমুখ।
 

সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তাঁরা।
 

আলোচনা সভা শেষে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লন্ডনপ্রবাসী সমাজসেবক এম এ কাদেরের সৌজন্যে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
 

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুরের কর্মকর্তা-কর্মচারী, মসজিদের ইমাম, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সব শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় খতমে কোরআন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান

স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান