শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান এক বছর ধরে নিখোঁজ কমলনগরের মাইন উদ্দিন, স্বজনদের আহাজারি সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে উঠবে তথ্য সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরানে সামরিক অভিযান ভুল সিদ্ধান্ত, মনে করেন ৬০% মার্কিন ভোটার আজ বিশ্ব বাঁশ দিবস, এবারের প্রতিপাদ্য ‘সীমানা ছাড়িয়ে বাঁশ’ ব্রিকস সম্মেলন শেষে বিশ্বনেতারা অসুস্থ? মুখ খুলল ভারত মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা মক্কা চুক্তি কার্যকরের সময় এসেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে করা জনস্বার্থ মামলা খারিজ টিসিবি কার্ড থেকে বাদ পড়লেন ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন: নৌকা প্রতীক স্থগিত, যুক্ত হলো ‘না’ ভোট রায়ের অনুলিপি পেলেই কাদেরসহ সাতজনকে দেশে ফেরানোর উদ্যোগ নেবে সরকার যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত সুদানে স্বর্ণখনি ধস: ৮২ জনের মৃত্যু, ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধারকাজ ব্যাহত ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ের পাশে জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য কারাগারে

জুলাই জাদুঘর গড়া ছিল ‘যুদ্ধের মতো’: ফারুকী

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৯:০৫:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৯:০৫:০৯ পূর্বাহ্ন
জুলাই জাদুঘর গড়া ছিল ‘যুদ্ধের মতো’: ফারুকী

সাবেক অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জুলাই জাদুঘর গড়ে তোলার কাজ ছিল আক্ষরিক অর্থেই একটি ‘যুদ্ধের মতো’। শূন্য থেকে মাত্র এক বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ জাদুঘরের কাঠামো দাঁড় করানো অত্যন্ত কঠিন একটি দায়িত্ব ছিল বলে মন্তব্য করেছেন তিনি।
 

গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে ফারুকী এসব কথা বলেন। আজ বুধবার (৫ আগস্ট) সকালে এই জাদুঘরের উদ্বোধন হচ্ছে।
 

ফেসবুক স্ট্যাটাসে ফারুকী লিখেছেন, ‘এটা ছিল একটা যুদ্ধের মতো। মন্ত্রণালয়ের শত শত কাজের মধ্যে জুলাই জাদুঘরের কাজ এক বছরের মধ্যে একটা শেপে (কাঠামো) আনা ছিল লিটারালি (আক্ষরিক অর্থে) যুদ্ধ। এই যুদ্ধ আমার আয়ু কেড়েছে, কেড়েছে আরও অনেক কিছু। কিন্তু শত শত শহীদ যেখানে জীবন দিয়েছেন, সেখানে এসব যুদ্ধ আর এমন কী?’
 

শূন্য থেকে জাদুঘরটি দাঁড় করানোর পেছনে যাঁদের দিনরাত শ্রম রয়েছে, তাঁদের ধন্যবাদ জানান সাবেক এই উপদেষ্টা। বিশেষভাবে স্থপতি তানজিম ওয়াহাব, স্থপতি মেরিনা তাবাসসুম, সংশ্লিষ্ট দল এবং মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমানসহ সবার অবদানের কথা উল্লেখ করেন তিনি। ফারুকী জানান, প্রথমে আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের কথা ভাবা হলেও এতে তিন বছরের বেশি সময় ও বিপুল অর্থ ব্যয়ের আশঙ্কায় নিজেদের সক্ষমতা দিয়েই কাজ শুরু করা হয়।
 

দলনেতা ও আর্টিস্টিক ডিরেক্টর হিসেবে কাজের সময় কঠোর হওয়ার কারণে কারও সঙ্গে বকাঝকা করে থাকলে স্ট্যাটাসে ক্ষমাও চেয়েছেন ফারুকী। তিনি জানান, এখন পর্যন্ত যাঁরা জাদুঘরটি ঘুরে দেখেছেন, তাঁরা আবেগ ধরে রাখতে পারেননি। এ ছাড়া ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস, ফরাসি দৈনিক ল্য মঁদ ও জার্মান দৈনিক টাজ জাদুঘরটি নিয়ে ইতিবাচক পর্যালোচনা প্রকাশ করেছে।
 

জুলাই জাদুঘরটি সব সময় ‘ওয়ার্ক ইন প্রোগ্রেস’ (চলমান কাজ) থাকবে উল্লেখ করে ফারুকী বলেন, জুলাই এবং গত ১৬ বছরের ঘটনাপ্রবাহ একটি বিশাল সমুদ্রের মতো, যা একবারে ধারণ করা সম্ভব নয়। ৮৩৫ জন গেজেটভুক্ত শহীদের প্রত্যেককে নিয়ে আলাদা প্রামাণ্যচিত্র নির্মাণ করতেই কয়েক বছর সময় লেগে যাবে। ভবিষ্যতে এই জাদুঘর বাংলাদেশের রাজনীতি, ইতিহাস ও সংস্কৃতি নিয়ে গবেষণা, সংরক্ষণ ও প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
 

সবশেষে জুলাই জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগের জন্য বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতির কথা স্মরণ করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোস্তফা সরয়ার ফারুকী।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান

স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান