মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক মাসের ব্যবধানে আবারও বাড়ল এলপিজির দাম গাজীপুরে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা প্রধানমন্ত্রীর উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি, ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক ক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা আজ সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান অভিজ্ঞতা ছাড়াই মিলবে ঠিকাদারি, কাজ পাবেন না ফৌজদারি মামলার আসামিরা গবেষণার মৌলিকত্ব নিশ্চিতে জাবিপ্রবিতে টার্নিটিন প্রশিক্ষণ নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে বাঘাইছড়িতে সাংস্কৃতিক প্রতিযোগিতা মিশিগানে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যের ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ, আশুলিয়ায় বন্ধ একাধিক পোশাক কারখানা পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোঁড়া সাপ উদ্ধার পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে গার্মেন্টস মালিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক ‘মোদিকে পালাতে দেওয়া হবে না’, ভোট চুরির অভিযোগে দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ ভোট চুরির অভিযোগ নেতানিয়াহুর, নির্বাচনের ফল বহাল রাখছে কমিশন পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দাবি ফেসবুকে, উত্তরায় আটক যুবক বিমান, বেবিচক ও পর্যটন খাতের কেনাকাটায় নজরদারিতে সাব-কমিটি মালয়েশিয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি ড. আরিজ মিথুন ও সম্পাদক শাহরিয়ার তারেক ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসে সন্ত্রাস-দখলদারিত্ব ফিরবে: আম্মার বুধবার থেকে তিন দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে

জুলাই জাদুঘর গড়া ছিল ‘যুদ্ধের মতো’: ফারুকী

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৯:০৫:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৯:০৫:০৯ পূর্বাহ্ন
জুলাই জাদুঘর গড়া ছিল ‘যুদ্ধের মতো’: ফারুকী

সাবেক অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জুলাই জাদুঘর গড়ে তোলার কাজ ছিল আক্ষরিক অর্থেই একটি ‘যুদ্ধের মতো’। শূন্য থেকে মাত্র এক বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ জাদুঘরের কাঠামো দাঁড় করানো অত্যন্ত কঠিন একটি দায়িত্ব ছিল বলে মন্তব্য করেছেন তিনি।
 

গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে ফারুকী এসব কথা বলেন। আজ বুধবার (৫ আগস্ট) সকালে এই জাদুঘরের উদ্বোধন হচ্ছে।
 

ফেসবুক স্ট্যাটাসে ফারুকী লিখেছেন, ‘এটা ছিল একটা যুদ্ধের মতো। মন্ত্রণালয়ের শত শত কাজের মধ্যে জুলাই জাদুঘরের কাজ এক বছরের মধ্যে একটা শেপে (কাঠামো) আনা ছিল লিটারালি (আক্ষরিক অর্থে) যুদ্ধ। এই যুদ্ধ আমার আয়ু কেড়েছে, কেড়েছে আরও অনেক কিছু। কিন্তু শত শত শহীদ যেখানে জীবন দিয়েছেন, সেখানে এসব যুদ্ধ আর এমন কী?’
 

শূন্য থেকে জাদুঘরটি দাঁড় করানোর পেছনে যাঁদের দিনরাত শ্রম রয়েছে, তাঁদের ধন্যবাদ জানান সাবেক এই উপদেষ্টা। বিশেষভাবে স্থপতি তানজিম ওয়াহাব, স্থপতি মেরিনা তাবাসসুম, সংশ্লিষ্ট দল এবং মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমানসহ সবার অবদানের কথা উল্লেখ করেন তিনি। ফারুকী জানান, প্রথমে আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের কথা ভাবা হলেও এতে তিন বছরের বেশি সময় ও বিপুল অর্থ ব্যয়ের আশঙ্কায় নিজেদের সক্ষমতা দিয়েই কাজ শুরু করা হয়।
 

দলনেতা ও আর্টিস্টিক ডিরেক্টর হিসেবে কাজের সময় কঠোর হওয়ার কারণে কারও সঙ্গে বকাঝকা করে থাকলে স্ট্যাটাসে ক্ষমাও চেয়েছেন ফারুকী। তিনি জানান, এখন পর্যন্ত যাঁরা জাদুঘরটি ঘুরে দেখেছেন, তাঁরা আবেগ ধরে রাখতে পারেননি। এ ছাড়া ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস, ফরাসি দৈনিক ল্য মঁদ ও জার্মান দৈনিক টাজ জাদুঘরটি নিয়ে ইতিবাচক পর্যালোচনা প্রকাশ করেছে।
 

জুলাই জাদুঘরটি সব সময় ‘ওয়ার্ক ইন প্রোগ্রেস’ (চলমান কাজ) থাকবে উল্লেখ করে ফারুকী বলেন, জুলাই এবং গত ১৬ বছরের ঘটনাপ্রবাহ একটি বিশাল সমুদ্রের মতো, যা একবারে ধারণ করা সম্ভব নয়। ৮৩৫ জন গেজেটভুক্ত শহীদের প্রত্যেককে নিয়ে আলাদা প্রামাণ্যচিত্র নির্মাণ করতেই কয়েক বছর সময় লেগে যাবে। ভবিষ্যতে এই জাদুঘর বাংলাদেশের রাজনীতি, ইতিহাস ও সংস্কৃতি নিয়ে গবেষণা, সংরক্ষণ ও প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
 

সবশেষে জুলাই জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগের জন্য বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতির কথা স্মরণ করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোস্তফা সরয়ার ফারুকী।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এক মাসের ব্যবধানে আবারও বাড়ল এলপিজির দাম

এক মাসের ব্যবধানে আবারও বাড়ল এলপিজির দাম