শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান এক বছর ধরে নিখোঁজ কমলনগরের মাইন উদ্দিন, স্বজনদের আহাজারি সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে উঠবে তথ্য সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরানে সামরিক অভিযান ভুল সিদ্ধান্ত, মনে করেন ৬০% মার্কিন ভোটার আজ বিশ্ব বাঁশ দিবস, এবারের প্রতিপাদ্য ‘সীমানা ছাড়িয়ে বাঁশ’ ব্রিকস সম্মেলন শেষে বিশ্বনেতারা অসুস্থ? মুখ খুলল ভারত মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা মক্কা চুক্তি কার্যকরের সময় এসেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে করা জনস্বার্থ মামলা খারিজ টিসিবি কার্ড থেকে বাদ পড়লেন ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন: নৌকা প্রতীক স্থগিত, যুক্ত হলো ‘না’ ভোট রায়ের অনুলিপি পেলেই কাদেরসহ সাতজনকে দেশে ফেরানোর উদ্যোগ নেবে সরকার যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত সুদানে স্বর্ণখনি ধস: ৮২ জনের মৃত্যু, ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধারকাজ ব্যাহত ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ের পাশে জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য কারাগারে

ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৮:২৬:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৮:২৬:৩৩ পূর্বাহ্ন
ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। সেই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্বপ্ন, আদর্শ ও আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার উদাত্ত আহ্বানও জানান তিনি।
 

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আজ বুধবার (৫ আগস্ট) দেওয়া এক বাণীতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
 

বাণীতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ‘আসুন, মহান জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাই ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক, বৈষম্যহীন ও সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তুলি।’
 

তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট নিরস্ত্র ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে দীর্ঘদিনের বৈষম্যমূলক ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে এবং গণরোষের মুখে তৎকালীন সরকার দেশ ছাড়তে বাধ্য হয়। অর্জনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে তিনি বীর ‘জুলাই যোদ্ধা’সহ দেশপ্রেমিক সব নাগরিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
 

বাণীতে হাফিজ উদ্দিন আহমদ গভীর শ্রদ্ধার সঙ্গে আন্দোলনের শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ইয়ামিন, ফারহান, নাফিজ, তাইম, নাঈমা, শিশু রিয়া গোপ ও আহাদসহ আত্মোৎসর্গকারী সব শহীদকে স্মরণ করেন। একই সঙ্গে আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারী জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান ও সহমর্মিতা প্রকাশ করেন।
 

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল দীর্ঘ দেড় দশকের দুঃশাসন, বৈষম্য, দুর্নীতি, শোষণ, গুম-খুন, দলীয়করণ, গণতন্ত্র, ভোটাধিকার ও বাক্‌স্বাধীনতা হরণ এবং জেল-জুলুমের বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ। দীর্ঘদিনের রাষ্ট্রীয় অনিয়ম, নিপীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে জন-অসন্তোষ কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় নিরস্ত্র শিক্ষার্থী-জনতার ওপর নৃশংস হত্যাকাণ্ডের পর সর্বব্যাপী গণ-অভ্যুত্থানে রূপ নেয়। তিনি আন্দোলনে অংশ নেওয়া সর্বস্তরের মানুষকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে অভিহিত করেন।

বাণীতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, জনগণই সব রাষ্ট্রক্ষমতার উৎস। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এই চিরন্তন সত্য আবারও প্রতিষ্ঠিত হয়েছে। তাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে ফ্যাসিবাদ, স্বৈরাচার ও উগ্রপন্থার কোনো স্থান থাকবে না। একই সঙ্গে তিনি বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটিয়ে ভোটাধিকার, ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
 

তিনি গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান, তাদের পরিবারের কল্যাণ, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন এবং মানবতাবিরোধী অপরাধের নিরপেক্ষ, সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস পুনর্ব্যক্ত করেন। বাণীর শেষে তিনি দেশের শান্তি ও সমৃদ্ধি এবং সব শহীদের রুহের মাগফিরাত কামনা করেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান

স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান