সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চলতি মাসে দুই দফায় টানা চার দিন করে ছুটির সুযোগ রাশেদ খাঁনকে নাসীরুদ্দীন পাটওয়ারীর হুমকি, বললেন ‘সব ফাঁস করে দেব’ জগন্নাথপুরে সাদেক ইন্টারন্যাশনাল একাডেমিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত সন্তান না হওয়ার হতাশায় ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে গৃহবধূর মৃত্যু নেত্রকোনায় বিয়ের আসরে প্রেমিকা, বিয়ে ভাঙায় অপমানে বরের বাবার আত্মহত্যা হাতির গতিবিধি পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠেকানো যাচ্ছে মানুষের সঙ্গে সংঘাত নীল ছবির অতীত পেরিয়ে কলম্বিয়ার সিনেটর হিসেবে শপথ হামাসের অস্ত্র সমর্পণ ও ইসরায়েলের সেনা প্রত্যাহারে সম্মতি বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ৫ আগস্ট পল্টনে সমাবেশ করবে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব জাককানইবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক বাংলাদেশের প্রশংসায় আরব আমিরাত ১০ বছর আগে খুন করেন সৎমাকে, এবার নেশার টাকার জন্য মাকে হত্যা আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমীন হঠাৎ কেন ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল টিফিনের রুটিতে ব্লেড থাকার পেছনের সত্য জানাল তদন্ত কমিটি, শিক্ষিকা বরখাস্ত ফের মুম্বাইয়ে ফ্ল্যাট বিক্রি করলেন সালমান, আয় কত? দেশজুড়ে তীব্র গ্যাস–সংকট: কারখানায় উৎপাদনে ধস, পাম্পে দীর্ঘ সারি

জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০১:০৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০১:০৩:৩০ অপরাহ্ন
জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয় প্রশাসনে জবাবদিহি নিশ্চিত করতে এবং সমাজের প্রকৃত আয়না হিসেবে কাজ করতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করতে হবে। কেবল জনপ্রিয়তার পেছনে না ছুটে প্রকৃত সত্য অনুসন্ধান করে জনসচেতনতা তৈরিই হওয়া উচিত তরুণ সংবাদকর্মীদের মূল লক্ষ্য। 

রবিবার (২ আগস্ট) জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) আয়োজিত এক সাংবাদিকতা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন।

জাবিপ্রবি সাংবাদিক সমিতির (জাবিপ্রবিসাস) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে দিনব্যাপী ‘বেসিক জার্নালিজম, মোজো (মোবাইল জার্নালিজম) এবং এআই রিপোর্টিং’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াত এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. মিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদিকুর রহমান এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মুহম্মদ শাহজালাল।৷ এতে সঞ্চালনায় ছিলেন জাবিপ্রবিসাসের সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন ও যুগ্ম-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।।

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণ সংবাদকর্মীদের হাতে ফাইল, প্যাড ও কলম তুলে দিয়ে শুরু হয় মূল প্রশিক্ষণ পর্ব। দিনব্যাপী বিভিন্ন সেশনে হাতে-কলমে প্রশিক্ষণ দেন জাবিপ্রবির বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রভাষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. বেলাল হোসেন এবং দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান রনি।

প্রশিক্ষণে সাংবাদিকতার মৌলিক ধারণা, সংবাদ কাঠামো, মোবাইল জার্নালিজম, ভিডিও সম্পাদনা, লাইভ রিপোর্টিং, নিউজরুমে এআই-এর ব্যবহার এবং প্রাসঙ্গিক ও কঠিন প্রশ্ন করার কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন আরও বলেন, ‘বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অসংখ্য মিডিয়া হাউজ গড়ে ওঠায় সত্য-অসত্যের পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে। কারও একটি কথা শুনেই সংবাদের পেছনে দৌড়ানো উচিত নয়, বরং অনুসন্ধান করে প্রকৃত সত্য বের করে আনতে হবে। সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাই করা এবং সমাজের কাউকে অকারণে হেয়প্রতিপন্ন না করার বিষয়ে সাংবাদিকদের নিজেদেরও দায়বদ্ধতা থাকতে হবে। সত্য তুলে আনতে সময় লাগলেও সেই সত্যকেই প্রতিষ্ঠা করতে হবে।’

​বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিংয়ে সাংবাদিকদের ভূমিকার কথা উল্লেখ করে উপাচার্য বলেন, ‘আমাদের প্রধান কাজ দক্ষ মানবসম্পদ তৈরি করা। এর পাশাপাশি আমরা যদি সাংবাদিকতায় একটি দক্ষ জনবল তৈরি করতে পারি, তবে সেটি বিশ্ববিদ্যালয়ের জন্য বড় অর্জন হবে।’ স্বল্প সময়ে এই আয়োজনে অর্থায়ন ও সার্বিক সহায়তার জন্য তিনি আইকিউএসি কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জানান।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, বিভিন্ন দপ্তরের প্রধান, কর্মকর্তাবৃন্দ এবং জাবিপ্রবিসাসের সদস্যরা উপস্থিত ছিলেন।

সমাপনী পর্বে জাবিপ্রবি সাংবাদিক সমিতির ২০২৫-২৬ বর্ষের ‘মিডিয়া অ্যাওয়ার্ড’ বিজয়ীদের নাম ঘোষণা ও তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময়য় আয়োজকদের পক্ষ থেকে অতিথি ও প্রশিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সবশেষে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত

জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত