রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি মাসে দুই দফায় টানা চার দিন করে ছুটির সুযোগ রাশেদ খাঁনকে নাসীরুদ্দীন পাটওয়ারীর হুমকি, বললেন ‘সব ফাঁস করে দেব’ জগন্নাথপুরে সাদেক ইন্টারন্যাশনাল একাডেমিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত সন্তান না হওয়ার হতাশায় ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে গৃহবধূর মৃত্যু নেত্রকোনায় বিয়ের আসরে প্রেমিকা, বিয়ে ভাঙায় অপমানে বরের বাবার আত্মহত্যা হাতির গতিবিধি পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠেকানো যাচ্ছে মানুষের সঙ্গে সংঘাত নীল ছবির অতীত পেরিয়ে কলম্বিয়ার সিনেটর হিসেবে শপথ হামাসের অস্ত্র সমর্পণ ও ইসরায়েলের সেনা প্রত্যাহারে সম্মতি বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ৫ আগস্ট পল্টনে সমাবেশ করবে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব জাককানইবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক বাংলাদেশের প্রশংসায় আরব আমিরাত ১০ বছর আগে খুন করেন সৎমাকে, এবার নেশার টাকার জন্য মাকে হত্যা আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমীন হঠাৎ কেন ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল টিফিনের রুটিতে ব্লেড থাকার পেছনের সত্য জানাল তদন্ত কমিটি, শিক্ষিকা বরখাস্ত ফের মুম্বাইয়ে ফ্ল্যাট বিক্রি করলেন সালমান, আয় কত? দেশজুড়ে তীব্র গ্যাস–সংকট: কারখানায় উৎপাদনে ধস, পাম্পে দীর্ঘ সারি প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায়, মুসলিম হয়ে তরুণীকে বিয়ে

চলতি মাসে দুই দফায় টানা চার দিন করে ছুটির সুযোগ

  • আপলোড সময় : ০১-০৮-২০২৬ ০২:৫৪:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৬ ০২:৫৪:৪৩ অপরাহ্ন
চলতি মাসে দুই দফায় টানা চার দিন করে ছুটির সুযোগ

চলতি আগস্ট মাসে চাকরিজীবীদের জন্য দুই দফায় টানা চার দিন করে মোট আট দিন ছুটির সুযোগ তৈরি হয়েছে। সরকারি সাধারণ ছুটির সঙ্গে মাঝে মাত্র এক দিন করে নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলেই মিলবে এই দীর্ঘ অবকাশ।
 

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশব্যাপী সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস-আদালত খোলা থাকবে। তবে কেউ যদি ওই দিনটিতে (৬ আগস্ট) নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নেন, তবে ৭ ও ৮ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ পেয়ে যাবেন।
 

একইভাবে মাসের শেষেও থাকছে এমন আরেকটি সুযোগ। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ২৬ আগস্ট (বুধবার) সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। তবে এ ছুটির তারিখটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এই ছুটির পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নিতে পারলে ২৮ ও ২৯ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে আবারও টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ থাকছে চাকরিজীবীদের।
 

সব মিলিয়ে পরিকল্পিতভাবে মাঝে দুই দিন ছুটি নিলে চলতি আগস্ট মাসে দুই দফায় আট দিনের দীর্ঘ অবকাশ যাপনের সুযোগ পাচ্ছেন চাকরিজীবীরা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চলতি মাসে দুই দফায় টানা চার দিন করে ছুটির সুযোগ

চলতি মাসে দুই দফায় টানা চার দিন করে ছুটির সুযোগ