সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় ইএসকেএল প্রাঙ্গণে অভিযান, সেবা নিতে গিয়ে আটক বাংলাদেশিরা টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর ভেনিস থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন উৎসব ভাতাসহ নানা সুবিধা দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের মূল্যায়নের দাবি গুনাইঘর ইউনিয়ন বিএনপির এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম ঢাকায় ২৪ ঘণ্টায় ৬২৯ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে পাটের বাম্পার ফলন, ভালো দামে খুশি কৃষক জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্কুলে যাওয়ার পর নিখোঁজ, মাটি খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের ২০২৭ সালে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী ব্রিকসে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত, সব ধরনের আগ্রাসনের নিন্দা লক্ষ্মীপুরে ইজারার শর্তের তোয়াক্কা নেই, ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বাঘাইছড়িতে দুই দোকানিকে অর্থদণ্ড

জগন্নাথপুরে সাদেক ইন্টারন্যাশনাল একাডেমিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ১১:৫৩:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ১১:৫৩:৫১ পূর্বাহ্ন
জগন্নাথপুরে সাদেক ইন্টারন্যাশনাল একাডেমিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাসেল আহমদ, জগন্নাথপুর (সুনামগঞ্জ): কিশোর মননে ক্রীড়া সচেতনতা বাড়াতে এবং বিশ্ব ফুটবলের ইতিহাস ও খবরাখবর তুলে ধরতে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশ্বকাপ ফুটবল-বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
 

প্রতিযোগিতায় প্লে-শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা দুটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। উৎসবমুখর পরিবেশে খুদে শিক্ষার্থীরা বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর দেয়। শিশুদের বিশ্ব ফুটবলের খবর জানার এমন আগ্রহ ও উত্তর দেওয়ার দক্ষতা দেখে উপস্থিত অতিথি ও অভিভাবকেরা মুগ্ধ হন।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির অধ্যক্ষ মু. জামাল হুসাইন। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও ব্যবসায়ী আবদুস সালাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষানুরাগী হাফিজ মশাহিদুর রহমান।
 

বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক হেপী বেগমের সঞ্চালনায় কুইজ প্রতিযোগিতায় প্রশ্নকর্তার দায়িত্বে ছিলেন শিক্ষক শাহরিয়ার সুলতানা ও জান্নাতুল ফেরদৌসী। প্রধান বিচারক ছিলেন জ্যেষ্ঠ সহকারী শিক্ষক রিপন মিয়া। সহকারী বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তাসলিমা বেগম, সালমা বেগম, সুমি বেগম ও এমরান হোসেন। প্রতিযোগিতায় সময় পর্যবেক্ষক ছিলেন নাদিরা ইসলাম।
 

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ আবদুস সালাম বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি শিশুদের সাধারণ জ্ঞান বৃদ্ধি ও মানসিক বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত সহায়ক। খেলাধুলার ইতিহাস ও তথ্য জানলে শিশুদের মেধা আরও সমৃদ্ধ হয়।’
 

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মু. জামাল হুসাইন বলেন, ‘শিশুদের কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিশ্ব সম্পর্কে জানার সুযোগ করে দেওয়াই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি শিক্ষার্থীদের সার্বিক বিকাশে এ ধরনের নানামুখী আয়োজন অব্যাহত রাখবে।’
 

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর

টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর