সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় ইএসকেএল প্রাঙ্গণে অভিযান, সেবা নিতে গিয়ে আটক বাংলাদেশিরা টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর ভেনিস থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন উৎসব ভাতাসহ নানা সুবিধা দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের মূল্যায়নের দাবি গুনাইঘর ইউনিয়ন বিএনপির এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম ঢাকায় ২৪ ঘণ্টায় ৬২৯ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে পাটের বাম্পার ফলন, ভালো দামে খুশি কৃষক জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্কুলে যাওয়ার পর নিখোঁজ, মাটি খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের ২০২৭ সালে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী ব্রিকসে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত, সব ধরনের আগ্রাসনের নিন্দা লক্ষ্মীপুরে ইজারার শর্তের তোয়াক্কা নেই, ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বাঘাইছড়িতে দুই দোকানিকে অর্থদণ্ড

সন্তান না হওয়ার হতাশায় ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে গৃহবধূর মৃত্যু

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ১০:৩০:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ১০:৩০:৫৬ পূর্বাহ্ন
সন্তান না হওয়ার হতাশায় ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে গৃহবধূর মৃত্যু এআই নির্মিত প্রতীকী ছবি

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আটতলা থেকে লাফিয়ে পড়ে রিয়া (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার (৩১ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, দীর্ঘদিন সন্তান না হওয়া এবং মানসিক হতাশা থেকে তিনি এই মর্মান্তিক পথ বেছে নিয়েছেন।
 

নিহত রিয়া পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের ভাদুরডাঙ্গা গ্রামের লতিফ মল্লিকের বড় মেয়ে। তিনি শারীরিক বিভিন্ন অসুস্থতা নিয়ে গত পাঁচ দিন ধরে ঢামেকের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
 

রিয়ার বাবা লতিফ মল্লিক জানান, আজ ভোররাত আনুমানিক তিনটার দিকে পাশের শয্যার রোগীর স্বজনেরা তাঁকে ডেকে বলেন যে তাঁর মেয়ে ভবন থেকে নিচে লাফ দিচ্ছেন। খবর পেয়ে তিনি দ্রুত ছুটে যান, কিন্তু ততক্ষণে তাঁর মেয়ে নিচে থাকা একটি প্রাইভেট কারের ওপর গিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক ভোর সোয়া পাঁচটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
 

কান্নাজড়িত কণ্ঠে লতিফ মল্লিক আরও জানান, এসএসসি পাসের পরপরই সিঙ্গাপুরপ্রবাসী এক যুবকের সঙ্গে রিয়ার বিয়ে হয়। বিয়ের পর স্বামী দেশে এসে কিছুদিন থেকে পুনরায় কর্মস্থলে ফিরে যান। তবে দীর্ঘদিন চেষ্টা সত্ত্বেও সন্তান না হওয়ায় তীব্র মানসিক যন্ত্রণায় ভুগছিলেন রিয়া।
 

গত ১০ দিন ধরে তাঁর এই মানসিক সমস্যা তীব্র আকার ধারণ করে। তিনি সব সময় অসংলগ্ন কথাবার্তা বলতেন। জিহ্বায় ঘা ও শারীরিক অন্যান্য জটিলতার পাশাপাশি মানসিক সমস্যার কারণে সম্প্রতি তাঁকে ঢামেকে ভর্তি করা হয়েছিল।
 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর

টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর