সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর ভেনিস থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন উৎসব ভাতাসহ নানা সুবিধা দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের মূল্যায়নের দাবি গুনাইঘর ইউনিয়ন বিএনপির এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম ঢাকায় ২৪ ঘণ্টায় ৬২৯ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে পাটের বাম্পার ফলন, ভালো দামে খুশি কৃষক জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্কুলে যাওয়ার পর নিখোঁজ, মাটি খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের ২০২৭ সালে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী ব্রিকসে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত, সব ধরনের আগ্রাসনের নিন্দা লক্ষ্মীপুরে ইজারার শর্তের তোয়াক্কা নেই, ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বাঘাইছড়িতে দুই দোকানিকে অর্থদণ্ড নারীরা এখন নিরাপদে চলাফেরা করতে পারছেন: রিজভী

হামাসের অস্ত্র সমর্পণ ও ইসরায়েলের সেনা প্রত্যাহারে সম্মতি

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০৯:৩৪:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০৯:৩৪:০৩ পূর্বাহ্ন
হামাসের অস্ত্র সমর্পণ ও ইসরায়েলের সেনা প্রত্যাহারে সম্মতি

গাজার যুদ্ধপরবর্তী রূপান্তর ও ব্যবস্থাপনা তদারকির জন্য গঠিত আন্তর্জাতিক সংস্থা ‘বোর্ড অব পিস’ জানিয়েছে, যুদ্ধবিরতির পরবর্তী ধাপগুলো বাস্তবায়নের জন্য বিস্তারিত রূপরেখায় (রোডম্যাপ) আনুষ্ঠানিকভাবে সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এই রূপরেখা অনুযায়ী হামাস অস্ত্র সমর্পণ করবে এবং গাজা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বোর্ড অব পিস জানায়, ইতিহাসে প্রথমবারের মতো হামাস আনুষ্ঠানিকভাবে তাদের সব অস্ত্র সমর্পণের একটি কার্যকর পরিকল্পনা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। এই প্রক্রিয়ার পরপরই গাজা থেকে পূর্ণাঙ্গভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু হবে।
 

সংস্থাটি আরও উল্লেখ করেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাব এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমন্বিত শান্তি পরিকল্পনার আলোকে গাজায় নতুন শাসনব্যবস্থা, নিরাপত্তা, মানবিক সহায়তা, পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুজ্জীবন প্রতিষ্ঠার যে লক্ষ্য, তা অর্জনে কয়েক মাসের নিবিড় আলোচনার পর এই সমঝোতা অর্জিত হলো।
 

বোর্ড অব পিস জোর দিয়ে বলেছে, এখন সবচেয়ে বড় লক্ষ্য হলো এই চুক্তির মাঠপর্যায়ে কার্যকর বাস্তবায়ন। গাজায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পুনরুদ্ধার এবং মানবিক অবস্থার উন্নয়নে গঠিত ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’–কে (এনসিএজি) আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর (আইএসএফ) সহায়তায় পূর্ণ ক্ষমতায় আনার কাজ চলছে। এই উদ্যোগ গাজাবাসীর একটি সুন্দর ও স্থিতিশীল ভবিষ্যতের প্রতিশ্রুতি দেয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর

টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর