সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর ভেনিস থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন উৎসব ভাতাসহ নানা সুবিধা দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের মূল্যায়নের দাবি গুনাইঘর ইউনিয়ন বিএনপির এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম ঢাকায় ২৪ ঘণ্টায় ৬২৯ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে পাটের বাম্পার ফলন, ভালো দামে খুশি কৃষক জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্কুলে যাওয়ার পর নিখোঁজ, মাটি খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের ২০২৭ সালে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী ব্রিকসে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত, সব ধরনের আগ্রাসনের নিন্দা লক্ষ্মীপুরে ইজারার শর্তের তোয়াক্কা নেই, ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বাঘাইছড়িতে দুই দোকানিকে অর্থদণ্ড নারীরা এখন নিরাপদে চলাফেরা করতে পারছেন: রিজভী

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০৯:৩২:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০৯:৩২:১৫ পূর্বাহ্ন
বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হুমকির মধ্যেই সৌদি আরবের নেতৃত্বে বাংলাদেশসহ ১৪টি দেশ নিয়ে নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট গঠন করা হয়েছে। লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি এবং এডেন উপসাগরের মতো আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলপথগুলোতে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা এবং বিশ্ববাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
 

আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যিক পণ্য পরিবহনের অন্যতম প্রধান রুট এই অঞ্চলটি সাম্প্রতিক সময়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার পাশাপাশি ইয়েমেনের হুথি যোদ্ধারা লোহিত সাগর ও বাব আল-মান্দেব রুটে বেশ কিছু হামলা চালিয়েছে। বিশেষ করে বাব আল-মান্দেব প্রণালির সংকীর্ণ ভৌগোলিক অবস্থানের কারণে সামান্য বিঘ্নও বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেওয়ার বড় ঝুঁকি তৈরি করছে। এমন পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্য রুটকে সুরক্ষিত রাখা এই জোটের অন্যতম প্রধান লক্ষ্য।
 

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ নামের এই জোট মূলত যৌথ সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করার একটি প্রতিরক্ষামূলক অবকাঠামো হিসেবে কাজ করবে।
 

রিয়াদে অনুষ্ঠিত এই জোট গঠনের বৈঠকে বিশ্বের ৫১টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যার মধ্যে বাংলাদেশসহ ৪৩টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। চুক্তি স্বাক্ষরকারী ১৪টি দেশের তালিকায় সৌদি আরব ছাড়া রয়েছে বাংলাদেশ, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কোমোরাস।
 

তবে একই ধরনের নিরাপত্তা উদ্বেগের মধ্যে থাকা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত ও ওমান এতে স্বাক্ষর করেনি। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, জোটটির মূল কার্যালয় সৌদি আরবেই হবে এবং অন্য দেশগুলোর জন্যও এই জোটে যুক্ত হওয়ার দরজা খোলা রয়েছে।
 

চুক্তিতে উল্লেখ করা হয়েছে, এই সামরিক জোট সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং নির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে গঠিত নয়। জোটে অংশগ্রহণকারী দেশগুলো গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ অপারেশনাল পরিকল্পনা এবং নিয়মিত সামুদ্রিক সামরিক মহড়ার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা জোরদার করবে। সংশ্লিষ্ট দেশগুলোর মতে, সামুদ্রিক নিরাপত্তা রক্ষা করা একটি যৌথ দায়িত্ব এবং আন্তরাষ্ট্রীয় হুমকি মোকাবিলায় এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর

টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর