শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্তান না হওয়ার হতাশায় ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে গৃহবধূর মৃত্যু নেত্রকোনায় বিয়ের আসরে প্রেমিকা, বিয়ে ভাঙায় অপমানে বরের বাবার আত্মহত্যা হাতির গতিবিধি পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠেকানো যাচ্ছে মানুষের সঙ্গে সংঘাত নীল ছবির অতীত পেরিয়ে কলম্বিয়ার সিনেটর হিসেবে শপথ হামাসের অস্ত্র সমর্পণ ও ইসরায়েলের সেনা প্রত্যাহারে সম্মতি বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ৫ আগস্ট পল্টনে সমাবেশ করবে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব জাককানইবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক বাংলাদেশের প্রশংসায় আরব আমিরাত ১০ বছর আগে খুন করেন সৎমাকে, এবার নেশার টাকার জন্য মাকে হত্যা আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমীন হঠাৎ কেন ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল টিফিনের রুটিতে ব্লেড থাকার পেছনের সত্য জানাল তদন্ত কমিটি, শিক্ষিকা বরখাস্ত ফের মুম্বাইয়ে ফ্ল্যাট বিক্রি করলেন সালমান, আয় কত? দেশজুড়ে তীব্র গ্যাস–সংকট: কারখানায় উৎপাদনে ধস, পাম্পে দীর্ঘ সারি প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায়, মুসলিম হয়ে তরুণীকে বিয়ে বিশ্বকাপ ফাইনালে সংঘাত ও রাজনৈতিক ব্যানার: ফিফার কাঠগড়ায় আর্জেন্টিনা পিএসসির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা

৫ আগস্ট পল্টনে সমাবেশ করবে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০৯:২৮:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০৯:২৮:৫৮ পূর্বাহ্ন
৫ আগস্ট পল্টনে সমাবেশ করবে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য

‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করার দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানীর পল্টনে সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। একই সঙ্গে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে জোটটি।
 

গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কর্মসূচির ঘোষণা দেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। এর আগে সন্ধ্যায় সেখানে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
 

ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ বলেন, গত ২৫ জুলাই সিলেট বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে জোটের পূর্বঘোষিত কর্মসূচি শেষ হয়েছে। নতুন কর্মসূচি নির্ধারণে লিয়াজোঁ কমিটি বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩ আগস্ট বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠকে পরবর্তী কর্মসূচির চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
 

লিয়াজোঁ কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন হামিদুর রহমান আযাদ। এতে এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মাজেদ আতহারী এবং বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। তবে খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন না।
 

বৈঠকে সম্প্রতি হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচিতে এনসিপির নেতাদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়। জোটের পক্ষ থেকে এ হামলার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।
 

সংবাদ ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, যুবদল, ছাত্রদল ও বিএনপির নেতা-কর্মীরা এনসিপির কর্মসূচিতে হামলা চালিয়েছেন। রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের হামলা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্যের জবাব রাজনৈতিকভাবেই দেওয়া উচিত।’
 

সরকারের সমালোচনা করে জামায়াতের এই নেতা আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হয়েছে। রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা আড়াল করতেই সন্ত্রাস ও নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। এ সময় তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার পাশাপাশি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সন্তান না হওয়ার হতাশায় ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে গৃহবধূর মৃত্যু

সন্তান না হওয়ার হতাশায় ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে গৃহবধূর মৃত্যু