শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্তান না হওয়ার হতাশায় ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে গৃহবধূর মৃত্যু নেত্রকোনায় বিয়ের আসরে প্রেমিকা, বিয়ে ভাঙায় অপমানে বরের বাবার আত্মহত্যা হাতির গতিবিধি পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠেকানো যাচ্ছে মানুষের সঙ্গে সংঘাত নীল ছবির অতীত পেরিয়ে কলম্বিয়ার সিনেটর হিসেবে শপথ হামাসের অস্ত্র সমর্পণ ও ইসরায়েলের সেনা প্রত্যাহারে সম্মতি বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ৫ আগস্ট পল্টনে সমাবেশ করবে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব জাককানইবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক বাংলাদেশের প্রশংসায় আরব আমিরাত ১০ বছর আগে খুন করেন সৎমাকে, এবার নেশার টাকার জন্য মাকে হত্যা আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমীন হঠাৎ কেন ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল টিফিনের রুটিতে ব্লেড থাকার পেছনের সত্য জানাল তদন্ত কমিটি, শিক্ষিকা বরখাস্ত ফের মুম্বাইয়ে ফ্ল্যাট বিক্রি করলেন সালমান, আয় কত? দেশজুড়ে তীব্র গ্যাস–সংকট: কারখানায় উৎপাদনে ধস, পাম্পে দীর্ঘ সারি প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায়, মুসলিম হয়ে তরুণীকে বিয়ে বিশ্বকাপ ফাইনালে সংঘাত ও রাজনৈতিক ব্যানার: ফিফার কাঠগড়ায় আর্জেন্টিনা পিএসসির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০৯:০৭:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০৯:০৭:৩৪ পূর্বাহ্ন
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব

মোঃআব্দুজ জাহের, রাঙামাটি (বাঘাইছড়ি): রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-মাঝিপাড়া সীমান্ত সড়কে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, সাতটি তাজা গুলি ও ১০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার সীমান্ত সড়কের ১৬ কিলোমিটার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র, গোলাবারুদ ও চোরাচালানের পণ্য জব্দ করে ২৭ বিজিবি মারিশ্যা জোন। ২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) এবং সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
 

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় আগে থেকেই বিজিবির সদস্যরা ওত পেতে অবস্থান নেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই সন্ত্রাসী একটি কালো রঙের ব্যাগ ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া ব্যাগের ভেতর থেকে ৭.৬২ মিলিমিটারের একটি বিদেশি পিস্তল, পিস্তলের সাতটি তাজা গুলি এবং ১০ কার্টন ভারতীয় ‘পেট্রোন’ ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।
 

অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘বিজিবি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, অস্ত্র, গোলাবারুদ ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়েছে।’
 

তিনি আরও জানান, ভবিষ্যতেও সীমান্ত এলাকায় চোরাচালান ও সন্ত্রাসী কার্যক্রম দমনে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সন্তান না হওয়ার হতাশায় ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে গৃহবধূর মৃত্যু

সন্তান না হওয়ার হতাশায় ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে গৃহবধূর মৃত্যু