রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

জাককানইবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৭:২০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৭:২০:৫৭ অপরাহ্ন
জাককানইবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ছাত্রদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বহিষ্কৃত ছাত্রলীগ নেতাকর্মীদের ছাত্রদলে অন্তর্ভুক্তি নিয়ে বিরোধ থেকে এ সংঘর্ষ শুরু হয় বলে অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার (২৮ জুলাই) রাতে ছাত্রদলের একটি কর্মসূচিতে এ ঘটনার সূত্রপাত হয়। নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মীকে অন্তর্ভুক্তি নিয়ে সিনিয়র ও জুনিয়র নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। বিষয়টি মীমাংসা করতে ছাত্রদলের সদস্য সচিব মামুন সরকার ঘটনাস্থলে যান। এ সময় উপস্থিত নেতাকর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে ঘটনাটি দফায় দফায় সংঘর্ষে রূপ নেয়।

প্রথম দফার সংঘর্ষে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহজালাল জনি আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সাবেক ছাত্রদল নেতা আব্দুর রহিমের অভিযোগ, সদস্য সচিব মামুন সরকারের অনুসারী রাব্বি ও আরও কয়েকজন উপস্থিত থেকে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা চালান। রাব্বি আগে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং সাংবাদিকদের মারধরের অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে তিন বছরের জন্য বহিষ্কৃত হয়েছিলেন।

এ ঘটনার কয়েক ঘণ্টা পর বুধবার সকালে অগ্নিবীণা হলের ডাইনিংয়ে বহিষ্কৃত সেই শিক্ষার্থী রিজওয়ানুল করিম রাব্বী হামলার শিকার হন। তিনি ইইই বিভাগের শিক্ষার্থী। পরে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।

ছাত্রদল শাখার আহ্বায়ক হাবিব দাবি করেন, দুই পক্ষের সংঘর্ষের বিষয়টি ঠিক নয়। সিনিয়র-জুনিয়রদের একটি ছোট ইস্যু বড় আকার নিয়েছিল, যা তিনি ও সদস্য সচিব উপস্থিত থেকে সমাধান করে দিয়েছেন। ছাত্রলীগ-সংশ্লিষ্টদের অন্তর্ভুক্তির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে সত্যতা মিললে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

সদস্য সচিব মামুন সরকার বলেন, ঘটনাটি জুনিয়র-সিনিয়রদের মধ্যে ভুল-বোঝাবুঝি থেকে হয়েছিল, যা পরে দুই পক্ষ আলোচনায় বসে সমাধান করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে যায়। প্রশাসন ও ছাত্রদলের দায়িত্বপ্রাপ্তদের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার