সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম ঢাকায় ২৪ ঘণ্টায় ৬২৯ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে পাটের বাম্পার ফলন, ভালো দামে খুশি কৃষক জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্কুলে যাওয়ার পর নিখোঁজ, মাটি খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের ২০২৭ সালে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী ব্রিকসে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত, সব ধরনের আগ্রাসনের নিন্দা লক্ষ্মীপুরে ইজারার শর্তের তোয়াক্কা নেই, ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বাঘাইছড়িতে দুই দোকানিকে অর্থদণ্ড নারীরা এখন নিরাপদে চলাফেরা করতে পারছেন: রিজভী একাধিক স্ত্রী থাকলে স্বামীর সম্পত্তিতে কে কতটুকু ভাগ পান? মাদকের টাকা জোগাতে ৩ বছরে ৪ শিশু বিক্রি, গ্রামে আতঙ্ক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার সিঙ্গাপুরের মতো বরিশালেও জাহাজনির্মাণ শিল্প বিকাশের সুযোগ রয়েছে: চিফ হুইপ লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: ১ হাজার টন বিস্ফোরকে তৈরি হলো ভূমিকম্প

বাংলাদেশের প্রশংসায় আরব আমিরাত

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৬:৫৭:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৬:৫৭:২৯ অপরাহ্ন
বাংলাদেশের প্রশংসায় আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলার পর সংহতি ও সমর্থন জানানোয় বাংলাদেশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে এই কঠিন সময়ে পাশে থাকার ভূয়সী প্রশংসা করেন তিনি।
 

চিঠিতে আরব আমিরাতে সাম্প্রতিক ওই হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ। তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
 

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের অংশীদারত্ব আরও শক্তিশালী করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন ইউএইর প্রেসিডেন্ট। চিঠিতে তিনি অর্থনৈতিক, উন্নয়ন ও মানবিক খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
 

এ ছাড়া চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা জানান শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি যত দ্রুত সম্ভব বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, তাঁর এই সফরের মাধ্যমে দুই বন্ধুত্বপূর্ণ দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আগামীতে আরও গভীর হবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী

সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী