বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাককানইবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক বাংলাদেশের প্রশংসায় আরব আমিরাত ১০ বছর আগে খুন করেন সৎমাকে, এবার নেশার টাকার জন্য মাকে হত্যা আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমীন হঠাৎ কেন ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল টিফিনের রুটিতে ব্লেড থাকার পেছনের সত্য জানাল তদন্ত কমিটি, শিক্ষিকা বরখাস্ত ফের মুম্বাইয়ে ফ্ল্যাট বিক্রি করলেন সালমান, আয় কত? দেশজুড়ে তীব্র গ্যাস–সংকট: কারখানায় উৎপাদনে ধস, পাম্পে দীর্ঘ সারি প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায়, মুসলিম হয়ে তরুণীকে বিয়ে বিশ্বকাপ ফাইনালে সংঘাত ও রাজনৈতিক ব্যানার: ফিফার কাঠগড়ায় আর্জেন্টিনা পিএসসির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা গাঁজাসেবীর কামড়ে ২ যুবক আহত, বিশাল গাঁজা গাছসহ গ্রেপ্তার দেশে পেপ্যাল ও পেওনিয়ার চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক হোয়াটসঅ্যাপের কল ফিচারে আসছে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে যেসব সুবিধা স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের সুযোগ বহালের দাবি জামায়াতের পুলিশের বাধায় হবিগঞ্জের পথে সড়কে বসে পড়লেন এনসিপির নেতারা জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস

হঠাৎ কেন ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৬:৪৪:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৬:৪৪:২৩ অপরাহ্ন
হঠাৎ কেন ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবার গুরুত্বপূর্ণ এক সফরে ভারত যাচ্ছেন তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে তাঁর বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আধুনিক ‘সেন্টার অব এক্সিলেন্স’ ঘুরে দেখা এবং সেখানকার অবকাঠামো সম্পর্কে ধারণা নেওয়া তাঁর এই সফরের মূল উদ্দেশ্য।
 

গতকাল বুধবার তামিম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় পূর্বাচল স্টেডিয়াম প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই সভাতেই পূর্বাচলে একটি আন্তর্জাতিক মানের ‘ক্রিকেট এক্সিলেন্স সেন্টার’ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। সেই প্রকল্পের পরিকল্পনার অংশ হিসেবেই ভারতের এই সফরে যাচ্ছেন বিসিবি প্রধান। সফরে তামিমের সফরসঙ্গী হিসেবে থাকছেন বিসিবির গ্রাউন্ডস কমিটি ও হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম।
 

বিসিবির লক্ষ্য, পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি পূর্ণাঙ্গ ক্রিকেট এক্সিলেন্স সেন্টার গড়ে তোলা। সে লক্ষ্যে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে থাকা আধুনিক অবকাঠামো, অনুশীলন সুবিধা, জিমনেসিয়াম, স্পোর্টস সাইন্স এবং বায়োমেকানিকস বিভাগ সরেজমিনে ঘুরে দেখবেন তামিম ইকবাল। এসব আধুনিক সুবিধা কীভাবে পরিচালিত হয় এবং বাংলাদেশে তা কীভাবে বাস্তবায়ন করা সম্ভব, সে বিষয়ে ধারণা নেবেন তিনি।
 

তবে এই সফরে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। মূলত পূর্বাচলের পরিকল্পিত ক্রিকেট এক্সিলেন্স সেন্টারের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা ও ধারণা অর্জনই তামিমের এই সফরের মূল লক্ষ্য।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাককানইবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক

জাককানইবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক