শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাককানইবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক বাংলাদেশের প্রশংসায় আরব আমিরাত ১০ বছর আগে খুন করেন সৎমাকে, এবার নেশার টাকার জন্য মাকে হত্যা আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমীন হঠাৎ কেন ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল টিফিনের রুটিতে ব্লেড থাকার পেছনের সত্য জানাল তদন্ত কমিটি, শিক্ষিকা বরখাস্ত ফের মুম্বাইয়ে ফ্ল্যাট বিক্রি করলেন সালমান, আয় কত? দেশজুড়ে তীব্র গ্যাস–সংকট: কারখানায় উৎপাদনে ধস, পাম্পে দীর্ঘ সারি প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায়, মুসলিম হয়ে তরুণীকে বিয়ে বিশ্বকাপ ফাইনালে সংঘাত ও রাজনৈতিক ব্যানার: ফিফার কাঠগড়ায় আর্জেন্টিনা পিএসসির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা গাঁজাসেবীর কামড়ে ২ যুবক আহত, বিশাল গাঁজা গাছসহ গ্রেপ্তার দেশে পেপ্যাল ও পেওনিয়ার চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক হোয়াটসঅ্যাপের কল ফিচারে আসছে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে যেসব সুবিধা স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের সুযোগ বহালের দাবি জামায়াতের পুলিশের বাধায় হবিগঞ্জের পথে সড়কে বসে পড়লেন এনসিপির নেতারা জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস

গাঁজাসেবীর কামড়ে ২ যুবক আহত, বিশাল গাঁজা গাছসহ গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০৭:১৬:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০৭:১৬:০৮ অপরাহ্ন
গাঁজাসেবীর কামড়ে ২ যুবক আহত, বিশাল গাঁজা গাছসহ গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পালাতে গিয়ে কামড় দিয়ে দুই যুবককে জখম করেছেন এক গাঁজাসেবী। পরে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে মনজু আলম (৫৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বাড়ি থেকে ১৫ ফুট উঁচু একটি পরিপক্ব গাঁজা গাছ জব্দ করা হয়েছে।
 

আজ বুধবার (২৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন। এর আগে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনজু বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে।

পুলিশ ও বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার রাতে বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান চালানো হয়। এ সময় মনজুর নিজ বাড়িতে থাকা ১৫ ফুট উঁচু একটি পরিপক্ব গাঁজাগাছ দেখতে পেয়ে সেটি জব্দ করা হয়। পুলিশ ও বিজিবির উপস্থিতি টের পেয়ে মনজু পালানোর চেষ্টা করলে স্থানীয় দুই যুবক রাতুল (২১) ও পারভেজ (২২) তাঁকে জাপটে ধরেন। এ সময় মনজু ওই দুই যুবকের হাতে কামড় বসিয়ে রক্তাক্ত করে পালানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ ও বিজিবি সদস্যরা গাঁজা খাওয়ার সরঞ্জামসহ তাঁকে গ্রেপ্তার করেন।
 

যৌথ এই অভিযানে ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন এবং বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার সুবেদার ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
 

ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশ ও বিজিবির এই যৌথ অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাককানইবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক

জাককানইবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক