সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জাবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আলোচনায় উন্নয়ন পরিকল্পনা পিএসসির সদস্য হলেন শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসা জাবি অধ্যাপক নির্বাসন শেষে নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায় ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরির সুযোগ দিচ্ছে ঢাকা কর কমিশনারের কার্যালয় পরীমনির জন্মদিনে উড়োজাহাজে এল শিউলি ফুল: কে পাঠালেন এই উপহার? পাঠ্যবইয়ে ‘দাঁড়িপাল্লা’ বিতর্কের পর এবার প্রাথমিক স্তরের বইয়ে ‘নৌকা’র ছবি নিয়ে তোলপাড় সেন্টমার্টিনে দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটক ভ্রমণের সুযোগ, বাড়ছে রাত্রিযাপনের অনুমতি চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার জয়, চতুর্থ মেয়াদে ক্ষমতায় ফিরছেন তিনি ফেনীতে মানসিক ভারসাম্যহীন মেয়ের বটির কোপে মায়ের করুণ মৃত্যু স্বজনদের সম্পত্তির বিরোধে গোরস্থানে দাফনে বাধা, বাড়ির আঙিনায় বৃদ্ধের শেষ ঠিকানা ৭ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমার দাবি, এনায়েতুল্লাহ আব্বাসীকে লিগ্যাল নোটিশ জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘একটা স্নাইপার থাকলেই হতো’ মন্তব্যকারী সেই যুবক ৭ দিনের রিমান্ডে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, যান চলাচল বন্ধ আগামী ২০ বছর এআইয়ের কারণে বিশ্বজুড়ে অস্থিরতা থাকতে পারে: বিল গেটস মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে দুর্বৃত্তদের গুলি প্রধানমন্ত্রীর জাপান সফরে সই হতে পারে একাধিক সমঝোতা স্মারক ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে ৩ জনের প্রাণহানি, আহত ১৬

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৯:৪১:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৯:৪১:০৯ পূর্বাহ্ন
হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না

আগামী বছরের (২০২৭ সাল) জন্য পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম আজ সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হচ্ছে। আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এই নিবন্ধন চলবে। এ সময়ের মধ্যেই হজে যেতে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।
 

গতকাল রোববার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশ সরকার এই সময়সূচি নির্ধারণ করেছে।
 

সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমেই ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে। তবে এর আগে প্রত্যেক হজযাত্রীকে বাধ্যতামূলকভাবে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক্-নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রাথমিক নিবন্ধন সম্পন্নকারীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
 

সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা ই-হজ সিস্টেমে (hajj.gov.bd) ইউজার তৈরি করে নিজেরাই নিবন্ধন করতে পারবেন। এ ছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি), ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধন করা যাবে। সরকারি মাধ্যমে নিবন্ধনের জন্য সোনালী ব্যাংকের যেকোনো শাখায় নির্ধারিত ভাউচারের মাধ্যমে টাকা জমা দিতে হবে।
 

অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য হজ পোর্টালে সংশ্লিষ্ট এজেন্সির প্রোফাইলে পাওয়া যাবে।
 

ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী কেউ এবার হজে যেতে পারবেন না। এ ছাড়া হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার বা কিডনির জটিল রোগ, স্নায়বিক বা মানসিক রোগ, ডিমেনশিয়া, ক্যানসারে কেমোথেরাপি, রেডিওথেরাপি বা বায়োলজিক্যাল থেরাপি নিচ্ছেন—এমন রোগীরা হজে যাওয়ার অনুমতি পাবেন না। পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সক্রিয় সংক্রামক রোগ, যেমন: যক্ষ্মা (টিবি) ও হেমোরেজিক ফিভারে আক্রান্ত ব্যক্তিরাও হজে যেতে পারবেন না।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতির সঙ্গে জাবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আলোচনায় উন্নয়ন পরিকল্পনা

রাষ্ট্রপতির সঙ্গে জাবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আলোচনায় উন্নয়ন পরিকল্পনা