সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল? জুলাই হত্যাযজ্ঞ: ৬৬ শতাংশেরই মৃত্যু সামরিক অস্ত্রের গুলিতে পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের পশ্চিম তীরে ফিলিস্তিনি মসজিদে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আগুন ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব বানাতে চান ট্রাম্প রাজশাহীতে সবজির কেজি ৮০ টাকার ওপরে, কাঁচা মরিচ ২৮০ ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুর পদত্যাগ

কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৯:১৫:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৯:১৫:০৩ পূর্বাহ্ন
কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজট সিং বাইসের পদত্যাগ দাবি করেছে বিরোধী দলগুলো। এ নিয়ে রাজ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও আম আদমি পার্টির (আপ) মধ্যে নতুন করে রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে।
 

দিল্লিতে নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে এক মাস ধরে চলা তীব্র আন্দোলনের মুখে সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ধর্মেন্দ্র প্রধান। এর পরপরই পাঞ্জাবের রাজনীতিতেও নতুন উত্তাপ ছড়িয়ে পড়ে।
 

এ পরিস্থিতিতে বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারি প্রশ্ন তুলেছেন, নৈতিকতার খাতিরে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল কবে পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করবেন? একই সঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ঠিক কবে পদত্যাগ করছেন, তা-ও জানতে চান বিজেপির এই নেতা।
 

বিজেপির পক্ষ থেকে পিএসইবি দ্বাদশ শ্রেণির ইংরেজি বোর্ড পরীক্ষা, পাঞ্জাব স্টেট টিচার এলিজিবিলিটি টেস্ট এবং এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার (এডিও) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি পিএসএসএসবি গ্রুপ-বি এবং কম্বাইন্ড রিক্রুটমেন্ট, নায়েব তহসিলদার ও ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষাসহ এক্সাইজ অ্যান্ড ট্যাক্সেশন ইনস্পেকশন মেধা তালিকায় ভুয়া নাম থাকার অভিযোগও এনেছে দলটি। একই সুরে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং গত চার বছরে রাজ্যে ছয়টি বড় ধরনের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে সরকারের কাছে জবাবদিহি দাবি করেছেন।
 

তবে বিরোধী দলগুলোর এসব অভিযোগকে সম্পূর্ণ ‘ভুয়া খবর’ ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আম আদমি পার্টি।
 

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান দাবি করেছেন, গত সাড়ে চার বছরে রাজ্যে একটিও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। ভবিষ্যতে প্রশ্ন ফাঁস রোধে শতভাগ নিশ্চয়তাও দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, মাত্র দুটি স্থানে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের চেষ্টা করা হয়েছিল। খবর পাওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে সেই জালিয়াতি চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
 

একই বিষয়ে আপ নেতা বলতেজ পান্নু বলেন, একটি ঘটনায় প্রার্থীরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ধরা পড়েছিলেন। তাঁদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়, তবে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। বিজেপি ও কংগ্রেস নিজেদের আমলের কেলেঙ্কারি ঢাকতেই এমন মিথ্যা প্রচার চালাচ্ছে বলে পাল্টা অভিযোগ করেন আপের এই নেতা।
 

সূত্র: এনডিটিভি

 


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নতুন কমিটি: সভাপতি রিয়াজ, সম্পাদক আল-আমীন

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নতুন কমিটি: সভাপতি রিয়াজ, সম্পাদক আল-আমীন