সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল? জুলাই হত্যাযজ্ঞ: ৬৬ শতাংশেরই মৃত্যু সামরিক অস্ত্রের গুলিতে পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের পশ্চিম তীরে ফিলিস্তিনি মসজিদে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আগুন ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব বানাতে চান ট্রাম্প রাজশাহীতে সবজির কেজি ৮০ টাকার ওপরে, কাঁচা মরিচ ২৮০ ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুর পদত্যাগ

জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০৮:২৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ০৮:২৫:২৩ অপরাহ্ন
জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের শুরু থেকেই রেমিট্যান্স বা প্রবাসী আয় আসার গতি বেশ ইতিবাচক ধারায় রয়েছে। চলতি মাসের প্রথম ২৫ দিনে দেশে ২ দশমিক ৩০ বিলিয়ন (২৩০ কোটি) মার্কিন ডলার প্রবাসী আয় পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
 

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স বেড়েছে ২০ দশমিক ৬ শতাংশ। গত বছর জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে প্রবাসী আয় এসেছিল ১ দশমিক ৯১ বিলিয়ন বা ১৯১ কোটি ডলার।
 

তিন দিনেই এল ১২৯ মিলিয়ন ডলার
 

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বিশ্লেষণে দেখা যায়, রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিকতা মাসের শেষ সপ্তাহেও অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৩ থেকে ২৫ জুলাই—এই তিন দিনেই ১২৯ মিলিয়ন (১২ কোটি ৯০ লাখ) মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।
 

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন অর্থবছরের প্রথম মাসেই রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বগতি দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক। দেশের বৈদেশিক মুদ্রার আয় বৃদ্ধি এবং রিজার্ভ শক্তিশালী করার ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের এই অবদান গুরুত্বপূর্ণ প্রতিফলন।
 

 


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নতুন কমিটি: সভাপতি রিয়াজ, সম্পাদক আল-আমীন

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নতুন কমিটি: সভাপতি রিয়াজ, সম্পাদক আল-আমীন