রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল? জুলাই হত্যাযজ্ঞ: ৬৬ শতাংশেরই মৃত্যু সামরিক অস্ত্রের গুলিতে পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের পশ্চিম তীরে ফিলিস্তিনি মসজিদে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আগুন ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব বানাতে চান ট্রাম্প রাজশাহীতে সবজির কেজি ৮০ টাকার ওপরে, কাঁচা মরিচ ২৮০ ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুর পদত্যাগ ঝালকাঠিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক পুলিশি নির্যাতনের প্রতিবাদ: ভারতজুড়ে ককরোচ পার্টির নতুন কর্মসূচি ঘোষণা বরিশালে ইউপি সদস্য ও নিষিদ্ধ সংগঠনের নেত্রীর আত্মহত্যা, কাঠগড়ায় স্বামী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী বিনা মূল্যে ফেসবুক আইডি ভেরিফাই করার সুযোগ আনছে মেটা বাংলাদেশি কর্মীদের জন্য আশার আলো দেখাচ্ছে থাইল্যান্ড এর শ্রমবাজার জাবিপ্রবিতে ছাত্রশিবিরের আংশিক কমিটি: সভাপতি মামুনুর রশীদ, সেক্রেটারি ফাহাদ দাউদকান্দিতে পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

ঝালকাঠিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০৪:০৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০৪:০৬:০২ অপরাহ্ন
ঝালকাঠিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক

ঝালকাঠির নলছিটিতে গাঁজাসহ আদনান রুবেল (২৮) নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। একই রাতে পৃথক একটি অভিযানে ২০টি ইয়াবা বড়িসহ হাসিবুর রহমান (৩৫) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার (২৪ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক ও গ্রেপ্তার করা হয়।
 

আটক আদনান রুবেল নলছিটি পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং শহরের সবুজবাগ এলাকার আবদুস ছত্তার হাওলাদারের ছেলে। আর গ্রেপ্তার হাসিবুর রহমান বরিশালের জাগুয়া এলাকার আবদুল লতিফ হাওলাদারের ছেলে।
 

পুলিশ জানায়, শুক্রবার রাতে শহরের সবুজবাগ এলাকায় গাঁজা সেবনের সময় আদনান রুবেলকে হাতেনাতে আটক করে থানায় নেওয়া হয়। খবর পেয়ে তাঁকে ছাড়িয়ে নিতে পরিবারের সদস্যরা থানায় গিয়ে তদবির করেন। তবে মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি থাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়নি।
 

অন্যদিকে একই রাতে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কালিজিরা এলাকায় তল্লাশিচৌকি (চেকপোস্ট) বসায় নলছিটি থানা-পুলিশ। সেখানে তল্লাশিকালে ২০টি ইয়াবা বড়িসহ মাদক কারবারি হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, আটক ও গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধেই মামলা হয়েছে। আজ শনিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
 

এ বিষয়ে ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, ‘ছাত্রদলের কারও বিরুদ্ধে মাদকের অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী

প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী