মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শতভাগ সাক্ষরতার আহ্বান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ সুগন্ধি চাল রপ্তানির কোটা অর্ধেক কমাল সরকার, জুড়ে দেওয়া হলো ১০ শর্ত রাজধানীতে কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা ভেনিসে বাঁধনের ওপর হামলা: কাউকে ছাড় দেওয়া হবে না, জানালেন উপদেষ্টা মদ বিক্রিতে রেকর্ড কেরুর, মুনাফা ছাড়াল ২০০ কোটি টাকা ফিলিস্তিনে যুদ্ধাপরাধের ঐতিহাসিক দায় স্বীকারের দাবি, এক বছরেও জবাব দেয়নি ব্রিটেন বৈধ ভিসা থাকার পরেও অবৈধ তকমা লাগিয়ে মালয়েশিয়া থেকে লাশ পাঠালো বাংলাদেশ দূতাবাস শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাইয়ের শহীদ পরিবারই যথেষ্ট: সারজিস আলম যে ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও ভাতা শিক্ষার মানোন্নয়নে দেবিদ্বারে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ নেত্রকোনায় টানা তৃতীয়বার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুরের খন্দকার শাকের আহমেদ মুজিব কর্নারকে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই কর্নার’ করার দাবি সংসদে ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক, সব ইউনিয়নের ভোট এক দিনেই উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, আচরণবিধির গেজেট প্রকাশ ইসরায়েল ছাড়ার হিড়িক চিকিৎসকদের সৌদি আরবে ই-পাসপোর্ট সেবায় বাংলাদেশ দূতাবাসের নতুন নির্দেশনা ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল সংসদে ফিরে এসে আবারও বিরোধী দলের ওয়াকআউট স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে

বাংলাদেশি কর্মীদের জন্য আশার আলো দেখাচ্ছে থাইল্যান্ড এর শ্রমবাজার

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০১:৩০:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০১:৩০:৪৫ অপরাহ্ন
বাংলাদেশি কর্মীদের জন্য আশার আলো দেখাচ্ছে থাইল্যান্ড এর শ্রমবাজার
বাংলাদেশি কর্মীদের জন্য আশার আলো দেখাচ্ছে থাইল্যান্ডের শ্রমবাজার। দীর্ঘদিনের স্থবিরতার পর দুই দেশের উচ্চ পর্যায়ের আলোচনায় নতুন করে জনশক্তি রপ্তানির বিষয়টি গুরুত্ব পেয়েছে। প্রাথমিকভাবে প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণ নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। ব্যাংককে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা কর্মী নিয়োগসহ বিভিন্ন দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আর থাইল্যান্ডের প্রতিনিধিত্ব করেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী বিজাবাত ইসারাভাকদি।

আলোচনায় উঠে আসে, প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন হলে প্রথম ধাপে প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মী থাইল্যান্ডে কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

শ্রমবাজারের পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করার বিষয়েও মতবিনিময় হয়। উভয় দেশ বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও কার্যকর ও বহুমুখী করার আগ্রহ প্রকাশ করেছে।

বৈঠকে বাংলাদেশকে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে অন্তর্ভুক্তির উদ্যোগেও থাইল্যান্ডের সহযোগিতা কামনা করা হয়। জবাবে থাই প্রতিনিধি এ বিষয়ে ইতিবাচক সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানানো হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, আলোচনার সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানের নতুন একটি দুয়ার উন্মোচিত হবে। একই সঙ্গে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি হাজারো বাংলাদেশির জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। এখন অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণা ও বাস্তবায়নের।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শতভাগ সাক্ষরতার আহ্বান

বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শতভাগ সাক্ষরতার আহ্বান