রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল? জুলাই হত্যাযজ্ঞ: ৬৬ শতাংশেরই মৃত্যু সামরিক অস্ত্রের গুলিতে পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের পশ্চিম তীরে ফিলিস্তিনি মসজিদে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আগুন ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব বানাতে চান ট্রাম্প রাজশাহীতে সবজির কেজি ৮০ টাকার ওপরে, কাঁচা মরিচ ২৮০ ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুর পদত্যাগ ঝালকাঠিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক পুলিশি নির্যাতনের প্রতিবাদ: ভারতজুড়ে ককরোচ পার্টির নতুন কর্মসূচি ঘোষণা বরিশালে ইউপি সদস্য ও নিষিদ্ধ সংগঠনের নেত্রীর আত্মহত্যা, কাঠগড়ায় স্বামী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী বিনা মূল্যে ফেসবুক আইডি ভেরিফাই করার সুযোগ আনছে মেটা বাংলাদেশি কর্মীদের জন্য আশার আলো দেখাচ্ছে থাইল্যান্ড এর শ্রমবাজার জাবিপ্রবিতে ছাত্রশিবিরের আংশিক কমিটি: সভাপতি মামুনুর রশীদ, সেক্রেটারি ফাহাদ দাউদকান্দিতে পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার মার্কিন বাহিনীকে তথ্য সরবরাহের অভিযোগ: বাহরাইনে ডেটা সেন্টারে ইরানের হামলা নেতানিয়াহুর বিচার চাইলেন নিউইয়র্কের মেয়র, স্ত্রীকেসহ হত্যার হুমকি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি, সময় চাইল মোদি সরকার ৫ আগস্ট খুলছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দাউদকান্দিতে পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ১১:৪৭:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ১১:৪৭:১৭ পূর্বাহ্ন
দাউদকান্দিতে পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মোঃ মাসুদ রানা, কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭০ হাজার পিছ ইয়াবা ইয়াবা উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজা তাকে আটক করে।
 

আটককৃত আসামী মো. রুবেল (২৯) ঢাকা মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকার আইয়ুব আলীর ছেলে।
 

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। অভিযানের সময় সন্দেহভাজন একটি গাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম পলাশ বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততাসহ সংশ্লিষ্ট সকল বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?