মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈধ ভিসা থাকার পরেও অবৈধ তকমা লাগিয়ে মালয়েশিয়া থেকে লাশ পাঠালো বাংলাদেশ দূতাবাস শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাইয়ের শহীদ পরিবারই যথেষ্ট: সারজিস আলম যে ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও ভাতা শিক্ষার মানোন্নয়নে দেবিদ্বারে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ নেত্রকোনায় টানা তৃতীয়বার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুরের খন্দকার শাকের আহমেদ মুজিব কর্নারকে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই কর্নার’ করার দাবি সংসদে ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক, সব ইউনিয়নের ভোট এক দিনেই উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, আচরণবিধির গেজেট প্রকাশ ইসরায়েল ছাড়ার হিড়িক চিকিৎসকদের সৌদি আরবে ই-পাসপোর্ট সেবায় বাংলাদেশ দূতাবাসের নতুন নির্দেশনা ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল সংসদে ফিরে এসে আবারও বিরোধী দলের ওয়াকআউট স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে দেশের জনগণের মাথাপিছু ঋণ কত, জানালেন অর্থমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের প্রতিনিধিদলের সাক্ষাৎ, এআই ও শিক্ষক প্রশিক্ষণ নিয়ে আলোচনা ইরানে জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত অন্তত ১০ বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুত ইসি, চলতি মাসেই আসতে পারে তফসিল আজ দায়িত্ব নিচ্ছেন পিএসসির নতুন চেয়ারম্যান ড. নাজমুজ্জামান ভূঁইয়া

নেতানিয়াহুর বিচার চাইলেন নিউইয়র্কের মেয়র, স্ত্রীকেসহ হত্যার হুমকি

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ০৪:২৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ০৪:২৭:০৩ অপরাহ্ন
নেতানিয়াহুর বিচার চাইলেন নিউইয়র্কের মেয়র, স্ত্রীকেসহ হত্যার হুমকি

ইসরায়েলের সমালোচনা ও গাজা যুদ্ধ নিয়ে সরব অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং তাঁর স্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মার্কিন সাময়িকী ‘রোলিং স্টোন’–কে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি নিজেই এ কথা জানিয়েছেন। তবে কে বা কারা এই হুমকি দিয়েছে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
 

হত্যার হুমকির বিষয়ে মেয়র মামদানি বলেন, ‘মৃত্যুর হুমকির জন্য নিজেকে প্রস্তুত করা কঠিন। তবে যখন আপনি সবার অধিকারের পক্ষে দাঁড়াতে প্রস্তুত থাকেন, তখন তার পরিণতি ভোগ করতেও প্রস্তুত থাকতে হবে।’
 

তিনি জানান, নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার সদস্য থাকাকালীনও তিনি একই ধরনের হুমকির মুখে পড়েছিলেন। সে সময় ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা দেওয়ার সমালোচনা এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যার তীব্র বিরোধিতা করার কারণে তাঁকে হুমকি দেওয়া হয়েছিল। মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার আগে থেকেই এসব হুমকি শুরু হয় এবং এখনো তা অব্যাহত রয়েছে। ইসরায়েল-গাজা ইস্যুতে নিজের অবস্থানের কারণে তাঁর স্ত্রীও সমালোচনা ও হুমকির শিকার হচ্ছেন বলে জানান তিনি।
 

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউইয়র্ক টাইমস’–কে দেওয়া আলাদা এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি উল্লেখ করেন মামদানি। তিনি বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে দ্য হেগে বিচারিক কার্যক্রম শুরু হওয়া উচিত।
 

তবে মামদানি এ–ও স্পষ্ট করেন যে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার মতো স্বাধীন আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই। এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার দায়ভার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ওপরই বর্তায়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাইয়ের শহীদ পরিবারই যথেষ্ট: সারজিস আলম

শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাইয়ের শহীদ পরিবারই যথেষ্ট: সারজিস আলম