সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাইয়ের শহীদ পরিবারই যথেষ্ট: সারজিস আলম যে ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও ভাতা শিক্ষার মানোন্নয়নে দেবিদ্বারে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ নেত্রকোনায় টানা তৃতীয়বার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুরের খন্দকার শাকের আহমেদ মুজিব কর্নারকে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই কর্নার’ করার দাবি সংসদে ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক, সব ইউনিয়নের ভোট এক দিনেই উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, আচরণবিধির গেজেট প্রকাশ ইসরায়েল ছাড়ার হিড়িক চিকিৎসকদের সৌদি আরবে ই-পাসপোর্ট সেবায় বাংলাদেশ দূতাবাসের নতুন নির্দেশনা ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল সংসদে ফিরে এসে আবারও বিরোধী দলের ওয়াকআউট স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে দেশের জনগণের মাথাপিছু ঋণ কত, জানালেন অর্থমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের প্রতিনিধিদলের সাক্ষাৎ, এআই ও শিক্ষক প্রশিক্ষণ নিয়ে আলোচনা ইরানে জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত অন্তত ১০ বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুত ইসি, চলতি মাসেই আসতে পারে তফসিল আজ দায়িত্ব নিচ্ছেন পিএসসির নতুন চেয়ারম্যান ড. নাজমুজ্জামান ভূঁইয়া আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৫ আগস্ট খুলছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ০৪:২৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ০৪:২৩:১৩ অপরাহ্ন
৫ আগস্ট খুলছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সব অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামী ৫ আগস্ট দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই জাদুঘরের উদ্বোধন করবেন।
 

খুন, গুম, নির্যাতন, বিরোধী মত দমন ও ক্ষমতার অপব্যবহারের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত লাল দেয়ালের গণভবনের প্রতি সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষোভ ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে এবং স্বৈরশাসকের বাসভবন ছাত্র-জনতা নিজেদের দখলে নেয়। সেই ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণের অংশ হিসেবেই গণভবনকে জাদুঘরে রূপান্তরের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
 

অন্তর্বর্তী সরকার গণভবনকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত নিলেও এর আগে কয়েকবার দিনক্ষণ নির্ধারণ করে তা চালু করতে পারেনি। তবে এবার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এই জাদুঘরে জুলাই-আগস্ট বিপ্লবের দুর্লভ সব দলিল, শহীদ ও আহত ব্যক্তিদের নানা স্মারক, ব্যবহৃত পোশাক, আন্দোলনের ব্যানার, প্ল্যাকার্ডসহ অন্যান্য সরঞ্জাম সযত্নে সংরক্ষণ করা হবে।
 

জাদুঘর উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ‘আগামী ৫ আগস্ট জুলাই জাদুঘরটি উদ্বোধন করা হবে। এ বিষয়ে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এটির শুভ উদ্বোধন করবেন।’
 

প্রতিমন্ত্রী আরও জানান, এবারের ৫ আগস্ট দিনটিকে সরকারিভাবে ‘স্বৈরাচার পতন দিবস’ হিসেবে উদ্‌যাপন করা হবে। এ উপলক্ষে সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
 

‘স্বৈরাচার পতন দিবস’ উপলক্ষে ওই দিন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
 

ছাত্র-জনতার পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণে স্বৈরাচার পতনের সেই দগদগে স্মৃতি ও আত্মত্যাগের ইতিহাস বুকে ধারণ করে আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় এখন প্রস্তুত গণভবনের এই আঙিনা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাইয়ের শহীদ পরিবারই যথেষ্ট: সারজিস আলম

শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাইয়ের শহীদ পরিবারই যথেষ্ট: সারজিস আলম