শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’ সৌদিতে সেনা মোতায়েনের অনুমতি চেয়ে তুর্কি পার্লামেন্টে প্রস্তাব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার পূজা শেষ হতেই দেশে কমল স্বর্ণের দাম 'ভয়াবহ চক্রান্ত থেকে বেঁচে গেছি', পদত্যাগের পর ইশরাক হোসেনের স্ট্যাটাস নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান মুম্বাইয়ের পূজামণ্ডপে খাঁটি বাঙালি সাজে চমকে দিলেন আলিয়া যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মক্কায় বাংলাদেশিদের মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওর সত্যতা নাকচ করল সৌদি সংবাদমাধ্যম বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ফ্রান্সে বিক্ষোভ দমনে মাঠে নামছে সেনাবাহিনী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা

পরিবেশ রক্ষায় দিনাজপুর রোটারি ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ১২:১১:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ১২:১১:৫৩ অপরাহ্ন
পরিবেশ রক্ষায় দিনাজপুর রোটারি ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

ফিরোজ সরকার, দিনাজপুর: পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দিনাজপুরে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ ও আলোচনা সভা করেছে দিনাজপুর রোটারি ক্লাব। গত বুধবার (২২ জুলাই) বিকেলে শহরের পুলহাট বিসিক শিল্প এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

‘এসো প্রকৃতির মতো নির্মল হই’—এই প্রতিপাদ্য সামনে রেখে মূল কর্মসূচির আগে পুলহাটের পাটোয়ারী বিজনেস হাউস প্রাইভেট লিমিটেডের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর রোটারি ক্লাবের সভাপতি রোটারিয়ান অ্যাডভোকেট হুসনা উল আসমা।
 

পরে বিসিক শিল্প এলাকায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৬৪ বাংলাদেশের চিফ কো-অর্ডিনেটর রোটারিয়ান এম. মাহমুদুল হাসান।
 

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘একটি গাছ একটি প্রাণ’—এই চেতনাকে ধারণ করে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ এবং গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়ুদূষণ হ্রাস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জোনের ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান এ কে এম আব্দুস সালাম তুহিন, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর ও সড়ক ও জনপথ অধিদপ্তর (দিনাজপুর সার্কেল) তত্ত্বাবধায়ক প্রকৌশলী রোটারিয়ান মাহবুবুল আলম খান এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) দিনাজপুরের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জাহেদুল ইসলাম।
 

আলোচনা শেষে অতিথিরা বিসিক শিল্প এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
 

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সদ্য সাবেক সভাপতি রোটারিয়ান শহিদুর রহমান পাটোয়ারী মোহন, ক্লাব সেক্রেটারি অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন খান, ট্রেজারার ড. আফরিন আক্তার বেলী, সাবেক সভাপতি রোটারিয়ান রণজিৎ কুমার সিংহ এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি রোটার‌্যাক্টর মো. সিয়াম ইসলামসহ রোটারি ও রোটার‌্যাক্ট ক্লাবের অন্য সদস্যরা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’

এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’