শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ গুঞ্জন: ‘পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন’ পরিবেশ রক্ষায় দিনাজপুর রোটারি ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনে যুক্ত হলো ৩টি অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিন আপত্তিকর ভিডিও ভাইরাল: ফরিদপুরে বিএনপি নেতা দল থেকে বহিষ্কৃত কিংবদন্তি রুনা লায়লাকে জাতীয়ভাবে সম্মাননা দিচ্ছে শিল্পকলা একাডেমি জুয়ার আসরে হাস্যোজ্জ্বল নেইমার, ছবি দিয়ে লিখলেন ‘জীবন একটা কৌতুক’ ব্র্যাকে স্নাতক পাসে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে হরমুজ বন্ধ হওয়ায় বাংলাদেশের খাদ্য উৎপাদনে ‘গুরুতর ঝুঁকি’ তৈরি হচ্ছে: ডব্লিউএফপি যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা ফুটবল সভাপতির ফোন জব্দ, তলব আদালতে গরুর মাংসের রং বদলে গাঢ় সবুজ! কড়াইসহ থানায় হাজির ভুক্তভোগীরা ইরান সংঘাতের মধ্যেই সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি সই কাপ্তাই হ্রদের পানি কমল, ৪ দিন পর সব জলকপাট বন্ধ নৈতিক স্খলনের দায়ে এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কৃত, শূন্য হতে পারে আসন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকা ব্যয়ে ৮ প্রকল্প অনুমোদন উত্তাল নয়াদিল্লি: বিক্ষোভ ঠেকাতে ১৬টি মেট্রো স্টেশন বন্ধ, চরম ভোগান্তি ৬০ দিনে ফল প্রকাশসহ জাবিপ্রবিতে ছাত্রশিবিরের ৯ দফা দাবি বেসরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা ইরান যুদ্ধের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র, নতুন বাজেটের প্রস্তাব যুক্তরাষ্ট্রে দর্শকের রেকর্ড গড়ল স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে কাজীর বিস্ফোরক দাবি, তদন্তে জামায়াত

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনে যুক্ত হলো ৩টি অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিন

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ১২:০০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ১২:০০:৪১ অপরাহ্ন
দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনে যুক্ত হলো ৩টি অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিন
 ফিরোজ সরকার, দিনাজপুর: কিডনি রোগীদের উন্নত, নিরাপদ ও আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গপ্রতিষ্ঠান মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস-এ জার্মানির বিশ্বখ্যাত B. Braun ব্র্যান্ডের ৩টি অত্যাধুনিক হেমোডায়ালাইসিস মেশিন সংযোজন করা হয়েছে।

বুধবার (২২ জুলাই ২০২৬) এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন মেশিনগুলোর উদ্বোধন করা হয়।

জিয়া হার্ট ফাউন্ডেশন চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ডায়ালাইসিস মেশিনগুলোর শুভ উদ্বোধন করেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল।

 উদ্বোধন শেষে তিনি বলেন, "বর্তমানে দেশে কিডনি রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে আধুনিক চিকিৎসা প্রযুক্তি সংযোজন সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয় উদ্যোগ। জিয়া হার্ট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের মানুষের আস্থা ও বিশ্বাসের সঙ্গে হৃদরোগ ও কিডনি রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছে। নতুন তিনটি হেমোডায়ালাইসিস মেশিন সংযোজনের মাধ্যমে রোগীরা আরও দ্রুত, নিরাপদ ও উন্নতমানের চিকিৎসাসেবা পাবেন।"

তিনি আরও বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম দেশের স্বাস্থ্যখাতকে আরও সমৃদ্ধ করছে।

 অনুষ্ঠানে বক্তব্য দেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ। তিনি বলেন, রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। আধুনিক চিকিৎসা প্রযুক্তি সংযোজন, দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী তৈরি এবং সেবার মানোন্নয়নে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ও মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস-এর সাধারণ সম্পাদক মো. আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডা. মো. জিয়াউল হক (জিয়া), কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, কার্যনির্বাহী সদস্য ডা. মো. হাফিজুল ইসলাম, সহকারী পরিচালক গোলাম রসুল রকেট, পাবলিক রিলেশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট অফিসার *সৈয়দ শফিকুর রহমান (পিন্টু)*সহ পরিচালনা পর্ষদের সদস্য, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা।

 প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের অন্যতম বিশেষায়িত কিডনি চিকিৎসাকেন্দ্র হিসেবে মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস দীর্ঘদিন ধরে ডায়ালাইসিসসহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবা প্রদান করে আসছে। নতুন তিনটি জার্মান প্রযুক্তির হেমোডায়ালাইসিস মেশিন সংযোজনের ফলে চিকিৎসাসেবার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এতে দিনাজপুরসহ আশপাশের বিভিন্ন জেলার কিডনি রোগীরা আরও সহজে, স্বল্প ব্যয়ে এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ডায়ালাইসিস সেবা গ্রহণ করতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতির পদত্যাগ গুঞ্জন: ‘পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন’

রাষ্ট্রপতির পদত্যাগ গুঞ্জন: ‘পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন’