সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর ভেনিস থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন উৎসব ভাতাসহ নানা সুবিধা দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের মূল্যায়নের দাবি গুনাইঘর ইউনিয়ন বিএনপির এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম ঢাকায় ২৪ ঘণ্টায় ৬২৯ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে পাটের বাম্পার ফলন, ভালো দামে খুশি কৃষক জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্কুলে যাওয়ার পর নিখোঁজ, মাটি খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের ২০২৭ সালে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী ব্রিকসে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত, সব ধরনের আগ্রাসনের নিন্দা লক্ষ্মীপুরে ইজারার শর্তের তোয়াক্কা নেই, ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বাঘাইছড়িতে দুই দোকানিকে অর্থদণ্ড নারীরা এখন নিরাপদে চলাফেরা করতে পারছেন: রিজভী

আপত্তিকর ভিডিও ভাইরাল: ফরিদপুরে বিএনপি নেতা দল থেকে বহিষ্কৃত

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ১১:৪৯:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ১১:৪৯:২৪ পূর্বাহ্ন
আপত্তিকর ভিডিও ভাইরাল: ফরিদপুরে বিএনপি নেতা দল থেকে বহিষ্কৃত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে তাঁকে বহিষ্কার করার পাশাপাশি সর্বস্তরের নেতা-কর্মীকে তাঁর সঙ্গে সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
 

গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশের কথা জানানো হয়।
 

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এক নারীর সঙ্গে ওবায়দুর রহমানের ৫ মিনিট ৩৭ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সমালোচনার সৃষ্টি হয়।
 

এরই পরিপ্রেক্ষিতে জেলা বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নৈতিক স্খলনজনিত অপরাধের সঙ্গে জড়িত থাকার অপরাধে আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দলীয় সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।’
 

এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ওবায়দুর রহমানকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির এক সভায় তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।’ বহিষ্কারের আদেশসংবলিত চিঠির একটি কপি প্রাথমিকভাবে তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।
 

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মো. ওবায়দুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর

টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর