সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুজিব কর্নারকে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই কর্নার’ করার দাবি সংসদে ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক, সব ইউনিয়নের ভোট এক দিনেই উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, আচরণবিধির গেজেট প্রকাশ ইসরায়েল ছাড়ার হিড়িক চিকিৎসকদের সৌদি আরবে ই-পাসপোর্ট সেবায় বাংলাদেশ দূতাবাসের নতুন নির্দেশনা ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল সংসদে ফিরে এসে আবারও বিরোধী দলের ওয়াকআউট স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে দেশের জনগণের মাথাপিছু ঋণ কত, জানালেন অর্থমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের প্রতিনিধিদলের সাক্ষাৎ, এআই ও শিক্ষক প্রশিক্ষণ নিয়ে আলোচনা ইরানে জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত অন্তত ১০ বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুত ইসি, চলতি মাসেই আসতে পারে তফসিল আজ দায়িত্ব নিচ্ছেন পিএসসির নতুন চেয়ারম্যান ড. নাজমুজ্জামান ভূঁইয়া আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করেছে: ডা. শফিকুর রহমান

জুয়ার আসরে হাস্যোজ্জ্বল নেইমার, ছবি দিয়ে লিখলেন ‘জীবন একটা কৌতুক’

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ১০:১৪:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ১০:১৪:২৭ পূর্বাহ্ন
জুয়ার আসরে হাস্যোজ্জ্বল নেইমার, ছবি দিয়ে লিখলেন ‘জীবন একটা কৌতুক’

ভেনেজুয়েলায় সান্তোসের সর্বশেষ ম্যাচে শারীরিক কারণে বিশ্রামে ছিলেন নেইমার। তবে অবসরের এই সময়টা ফুটবল মাঠের বাইরে জুয়ার টেবিলেই কাটালেন ব্রাজিলীয় তারকা। নিজ দেশ ব্রাজিলের সাও পাওলোতে অনুষ্ঠিত ‘বিএসওপি উইন্টার পোকার টুর্নামেন্ট’-এ অংশ নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পোকার আসরের ছবি শেয়ার করে ক্যাপশনে নেইমার লিখেছেন, ‘লাইফ ইজ অ্যা জোক’ (জীবন একটা কৌতুক)।
 

প্রকাশিত ছবিগুলোতে নেইমারকে অন্যান্য প্রতিযোগীর সঙ্গে বেশ হাস্যোজ্জ্বল ও ফুরফুরে মেজাজে দেখা গেছে। তাঁর দেওয়া এই সংক্ষিপ্ত ক্যাপশন মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
 

সাও পাওলোর ডব্লিউটিসি কমপ্লেক্সের গোল্ডেন হলে চলছে ২০২৬ সালের ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপের চতুর্থ পর্বের এই আসর। প্রতিযোগিতাটি চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।
 

অবশ্য পোকার টুর্নামেন্টে নেইমারের অংশগ্রহণ এবারই প্রথম নয়। এর আগে ২০২৫ সালেও একই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। সেবার ৩৪৬ জন প্রতিযোগীর মধ্যে ২৯তম হয়ে ৫৩ হাজার ৫০০ ব্রাজিলিয়ান রিয়াল পুরস্কার জিতেছিলেন সান্তোস তারকা।
 

এদিকে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে ভেনেজুয়েলায় সান্তোসের সর্বশেষ ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। আগামী শনিবার ব্রাজিলিয়ান লিগে শ্যাপেকোয়েন্সের বিপক্ষে ঘরের মাঠ ভিলা বেলমিরোতে সান্তোসের পরবর্তী ম্যাচ রয়েছে। সেই ম্যাচে মাঠে নামার লক্ষ্যে বর্তমানে ক্লাবের অনুশীলনকেন্দ্রে বিশেষ ফিটনেস কর্মসূচি অনুসরণ করছেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মুজিব কর্নারকে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই কর্নার’ করার দাবি সংসদে

মুজিব কর্নারকে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই কর্নার’ করার দাবি সংসদে