রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত অন্তত ১০ বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুত ইসি, চলতি মাসেই আসতে পারে তফসিল আজ দায়িত্ব নিচ্ছেন পিএসসির নতুন চেয়ারম্যান ড. নাজমুজ্জামান ভূঁইয়া আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করেছে: ডা. শফিকুর রহমান দেবিদ্বারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ স্বর্ণ সরিয়ে নিচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী? মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি কর্মী আটক বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম উত্তরবঙ্গের প্রথম গ্যাসক্ষেত্র পাবনায়, মোবারকপুরে কূপ খনন শিগগিরই ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প ৬ দফা দাবিতে শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে ১১ দলের লংমার্চ শুরু মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন মুসলিম পরিচয়ে ২ নারী সাংবাদিককে থানায় আটকে পিটুনির অভিযোগ জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া

কাপ্তাই হ্রদের পানি কমল, ৪ দিন পর সব জলকপাট বন্ধ

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০৯:২৬:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০৯:২৬:৫৭ পূর্বাহ্ন
কাপ্তাই হ্রদের পানি কমল, ৪ দিন পর সব জলকপাট বন্ধ

টানা ১০৭ ঘণ্টার বেশি সময় খোলা থাকার পর রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট (স্পিলওয়ে) বন্ধ করা হয়েছে। হ্রদের পানির উচ্চতা কমে আসায় গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১১টায় সব কটি জলকপাট একযোগে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
 

কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চার দিন ধরে স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে পানি নিষ্কাশনের ফলে হ্রদের পানির উচ্চতা কমে এসেছে। বিপৎসীমার শঙ্কা না থাকায় গতকাল রাত ১১টায় সব কটি জলকপাট বন্ধ করে দেওয়া হয়।
 

বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, গতকাল রাত ১১টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ২৬ ফুট এমএসএল (মিন সি লেভেল বা গড় সমুদ্রপৃষ্ঠ)। এ সময় কেন্দ্রের পাঁচটি উৎপাদন ইউনিটই সচল ছিল, যা থেকে গড়ে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছিল।
 

এর আগে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে হ্রদের পানি দ্রুত বাড়তে থাকে। গত শনিবার (১৮ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটে পানির উচ্চতা ১০৪ দশমিক ০৮ ফুট এমএসএলে পৌঁছালে তা বিপৎসীমার কাছাকাছি চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই সময় স্পিলওয়ের ১৬টি জলকপাট একযোগে ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এর ফলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে গিয়ে পড়ে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরানে জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত অন্তত ১০

ইরানে জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত অন্তত ১০