মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একীভূত পাঁচ ব্যাংক থেকে দুই দিনে ৬১০ কোটি টাকা তুলে নিলেন গ্রাহকেরা বাঁধনের ওপর হামলায় অভিযুক্ত মনিরুলের বাড়ি তালাবদ্ধ, আত্মগোপনে পরিবার বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শতভাগ সাক্ষরতার আহ্বান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ সুগন্ধি চাল রপ্তানির কোটা অর্ধেক কমাল সরকার, জুড়ে দেওয়া হলো ১০ শর্ত রাজধানীতে কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা ভেনিসে বাঁধনের ওপর হামলা: কাউকে ছাড় দেওয়া হবে না, জানালেন উপদেষ্টা মদ বিক্রিতে রেকর্ড কেরুর, মুনাফা ছাড়াল ২০০ কোটি টাকা ফিলিস্তিনে যুদ্ধাপরাধের ঐতিহাসিক দায় স্বীকারের দাবি, এক বছরেও জবাব দেয়নি ব্রিটেন বৈধ ভিসা থাকার পরেও অবৈধ তকমা লাগিয়ে মালয়েশিয়া থেকে লাশ পাঠালো বাংলাদেশ দূতাবাস শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাইয়ের শহীদ পরিবারই যথেষ্ট: সারজিস আলম যে ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও ভাতা শিক্ষার মানোন্নয়নে দেবিদ্বারে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ নেত্রকোনায় টানা তৃতীয়বার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুরের খন্দকার শাকের আহমেদ মুজিব কর্নারকে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই কর্নার’ করার দাবি সংসদে ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক, সব ইউনিয়নের ভোট এক দিনেই উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, আচরণবিধির গেজেট প্রকাশ ইসরায়েল ছাড়ার হিড়িক চিকিৎসকদের সৌদি আরবে ই-পাসপোর্ট সেবায় বাংলাদেশ দূতাবাসের নতুন নির্দেশনা ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল

৬০ দিনে ফল প্রকাশসহ জাবিপ্রবিতে ছাত্রশিবিরের ৯ দফা দাবি

  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৩:১০:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৩:১০:৫০ অপরাহ্ন
৬০ দিনে ফল প্রকাশসহ জাবিপ্রবিতে ছাত্রশিবিরের ৯ দফা দাবি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) আবাসিক হলগুলোতে রাজনৈতিক প্রভাবমুক্ত সিট বরাদ্দ, ক্যাম্পাসে শতভাগ নিরাপত্তা নিশ্চিতকরণ, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশসহ ৯ দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আজ মঙ্গলবার (২১ জুলাই) সাধারণ শিক্ষার্থীদের কল্যাণ, নিরাপত্তা ও শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন যৌক্তিক দাবি তুলে ধরে উপাচার্য বরাবর এই স্মারকলিপি জমা দেয় সংগঠনটির জাবিপ্রবি শাখা।

স্মারকলিপিতে বলা হয়েছে, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি সম্ভাবনাময় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। তবে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা কিছু মৌলিক সমস্যা ও ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। এসব সমস্যার দ্রুত সমাধান করা হলে ক্যাম্পাসে শিক্ষা, গবেষণা এবং সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।

শিক্ষার্থীদের পক্ষে ছাত্রশিবিরের দেওয়া ৯টি দাবির মধ্যে অন্যতম হলো—পরীক্ষা শেষ হওয়ার ৬০ কর্মদিবসের মধ্যে ফলাফল প্রকাশ নিশ্চিত করা। এ ক্ষেত্রে অন্য বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পরীক্ষকদের নির্ধারিত সময়ে ক্যাম্পাসে এনে উত্তরপত্র মূল্যায়নের কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় গ্রন্থাগারে একাডেমিক বইয়ের সঙ্গে বিসিএস, ব্যাংকসহ অন্যান্য প্রতিযোগিতামূলক চাকরির প্রস্তুতির জন্য পর্যাপ্ত মানসম্মত বই সংযোজনের দাবি জানানো হয়েছে।

আবাসন ও ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়ে স্মারকলিপিতে বলা হয়, আবাসিক হলগুলোতে শতভাগ রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ায় সিট বরাদ্দ নিশ্চিত করতে হবে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় লোকবল নিয়োগ করে একটি স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এছাড়া ছাত্রীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও গোপনীয়তার স্বার্থে 'অপরাজিতা হল'-এর সামনের পাবলিক টয়লেটটি অন্যত্র স্থানান্তরের দাবি জানিয়েছে সংগঠনটি।

আবাসন সংকট প্রকট আকার ধারণ করায়, স্থায়ী আবাসন ব্যবস্থা সম্পন্ন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শহরে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করার দাবি করা হয়েছে। একই সঙ্গে ‘বিজয়-২৪’ হলের জন্য প্রয়োজনীয় আসবাব ও পাঠাগারে পর্যাপ্ত বইয়ের ব্যবস্থা করার আহ্বান জানানো হয়।

শিক্ষার্থীদের স্বাস্থ্য ও কল্যাণের বিষয়ে স্মারকলিপিতে আরও দুটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশিত ২৪ ঘণ্টা কার্যকর অ্যাম্বুলেন্স সেবা চালু করা এবং বিশ্ববিদ্যালয়ের ক্যানটিনে মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাবার শিক্ষার্থীবান্ধব মূল্যে নিশ্চিত করা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের এসব ন্যায্য অধিকার ও মৌলিক সমস্যার সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে স্মারকলিপিতে আশা প্রকাশ করেছে ছাত্রশিবির জাবিপ্রবি শাখা।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
একীভূত পাঁচ ব্যাংক থেকে দুই দিনে ৬১০ কোটি টাকা তুলে নিলেন গ্রাহকেরা

একীভূত পাঁচ ব্যাংক থেকে দুই দিনে ৬১০ কোটি টাকা তুলে নিলেন গ্রাহকেরা