বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৈতিক স্খলনের দায়ে এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কৃত, শূন্য হতে পারে আসন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকা ব্যয়ে ৮ প্রকল্প অনুমোদন উত্তাল নয়াদিল্লি: বিক্ষোভ ঠেকাতে ১৬টি মেট্রো স্টেশন বন্ধ, চরম ভোগান্তি ৬০ দিনে ফল প্রকাশসহ জাবিপ্রবিতে ছাত্রশিবিরের ৯ দফা দাবি বেসরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা ইরান যুদ্ধের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র, নতুন বাজেটের প্রস্তাব যুক্তরাষ্ট্রে দর্শকের রেকর্ড গড়ল স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে কাজীর বিস্ফোরক দাবি, তদন্তে জামায়াত স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হচ্ছেন যাঁরা জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়

যুক্তরাষ্ট্রে দর্শকের রেকর্ড গড়ল স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল

  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ১২:৫৪:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ১২:৫৪:৩৯ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে দর্শকের রেকর্ড গড়ল স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে গেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে রোমাঞ্চকর এই ফাইনাল যুক্তরাষ্ট্রের ফুটবল সম্প্রচারের ইতিহাসে গড়েছে এক অনন্য রেকর্ড। দেশটিতে প্রায় ৬ কোটি ৩০ লাখ মানুষ টেলিভিশন ও অনলাইন মাধ্যমে ম্যাচটি উপভোগ করেছেন, যা ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালের তুলনায় প্রায় তিন গুণ।
 

গত ১৯ জুলাই নিউজার্সির নিউইয়র্ক-নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের করা একমাত্র গোলে চ্যাম্পিয়ন হয় স্পেন।
 

ইংরেজি ভাষায় ‘ফক্স’ নেটওয়ার্কে ম্যাচটি দেখেছেন ৩ কোটি ৮৯ লাখ দর্শক। আর স্প্যানিশ ভাষায় ‘টেলিমুন্ডো’ ও অনলাইন প্ল্যাটফর্ম ‘পিকক’-এ দেখেছেন ২ কোটি ৩৯ লাখ মানুষ। সব মিলিয়ে দর্শকসংখ্যা প্রায় ৬ কোটি ২৮ লাখ। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল দেশটিতে দেখেছিলেন ২ কোটি ২৩ লাখ দর্শক।
 

ফুটবল যুক্তরাষ্ট্রে সবচেয়ে জনপ্রিয় খেলা না হলেও এবারের বিশ্বকাপ বদলে দিয়েছে অনেক হিসাব-নিকাশ। শেষ ষোলোতে ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার ম্যাচটি দেখেছিলেন প্রায় সাড়ে ৪ কোটি মানুষ। অথচ দেশটির জনপ্রিয় মেজর লিগ বেসবলের (এমএলবি) ওয়ার্ল্ড সিরিজের সপ্তম ম্যাচের দর্শক ছিল ২ কোটি ৭০ লাখ। আর নিউইয়র্ক নিকসের ৫৩ বছরের অপেক্ষার অবসান ঘটানো এনবিএ ফাইনালের পঞ্চম ম্যাচ দেখেছেন আড়াই কোটি দর্শক।
 

তবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আয়োজন সুপার বোলের চেয়ে এখনো বেশ পিছিয়েই আছে বিশ্বকাপ ফাইনাল। সিয়াটল সিহকস ও নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের মধ্যকার সুপার বোলের দর্শক ছিল প্রায় ১২ কোটি ৬০ লাখ।
 

রেকর্ড দর্শকসংখ্যার কারণে সম্প্রচারকদের পকেটও ভারী হয়েছে। নকআউট পর্বে ৩০ সেকেন্ডের একটি বিজ্ঞাপনের মূল্য উঠেছিল ১০ লাখ ডলার পর্যন্ত, যা ২০১৮ বিশ্বকাপের তুলনায় দ্বিগুণেরও বেশি। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ‘হাইড্রেশন ব্রেক’ বা পানি পানের বিরতি চালু করেছিল ফিফা। এই বিরতির সুযোগ কাজে লাগিয়ে বাড়তি বিজ্ঞাপন প্রচার করে শুধু ফক্স নেটওয়ার্কই অন্তত ২৫ কোটি ডলার আয় করেছে বলে ধারণা করা হচ্ছে।
 

১৯৯৪ সালের পর এবারই কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, এবার যুক্তরাষ্ট্রের দর্শকদের জন্য সুবিধাজনক সময়ে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সম্ভাব্য শেষ বিশ্বকাপ হওয়ায় দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে।
 

তবে ২০৩০ বিশ্বকাপ (স্পেন, পর্তুগাল ও মরক্কো) এবং ২০৩৪ বিশ্বকাপ (সৌদি আরব) যুক্তরাষ্ট্রের সময়ের সঙ্গে খুব একটা মিলবে না। তাই সময়ের পার্থক্যের কারণে আগামী আসরগুলোতে সেখানে দর্শকসংখ্যার এই রেকর্ড ধরে রাখা সম্প্রচারকদের জন্য বেশ কঠিনই হবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৈতিক স্খলনের দায়ে এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কৃত, শূন্য হতে পারে আসন

নৈতিক স্খলনের দায়ে এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কৃত, শূন্য হতে পারে আসন