মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০

  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ০১:৩২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ০১:৩২:২৩ অপরাহ্ন
দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর ও এর আশপাশের এলাকায় গতকাল সোমবার দিনভর পুলিশের সঙ্গে তরুণ-তরুণীদের ফেসবুকভিত্তিক গ্রুপ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় সিজেপি সমর্থকদের ছোড়া ইটপাটকেলে অন্তত ১১৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
 

পুলিশকে লক্ষ্য করে হামলা, বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি সম্পত্তির ক্ষতির অভিযোগে ঘটনাস্থল থেকে অন্তত ৭০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
 

ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে রাজপথে আন্দোলন করছে ফেসবুকভিত্তিক গ্রুপ ককরোচ জনতা পার্টি।
 

দাবির সপক্ষে গতকাল সোমবার নয়াদিল্লির যন্তর মন্তর এলাকা থেকে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল সিজেপির। সকালে ‘সংসদ চলো’ কর্মসূচি শুরুর অল্প কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ মৃদু লাঠিপেটা করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে ছত্রভঙ্গ হওয়ার অল্প সময়ের মধ্যেই সিজেপি সমর্থকেরা ফের যন্তর মন্তর এলাকায় জড়ো হয়ে কর্মসূচি শুরুর চেষ্টা করেন। এ সময় পুলিশ ফের বাধা দিলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘাত বেধে যায়।
 

৭০ জনকে গ্রেপ্তারের বিষয়ে নয়াদিল্লি পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘এই বিক্ষোভকারীরা পুলিশের দিকে লক্ষ্য করে ইটপাটকেল ও পাথর নিক্ষেপের পাশাপাশি বারবার পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছেন। তাঁরা সরকারি যানবাহন ও সম্পদের ক্ষতি করেছেন এবং এমন মাত্রার সহিংসতা উসকে দিয়েছেন, যা রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতিকে গুরুতর হুমকির মুখে ফেলতে পারে।’
 

সংঘর্ষে যে ১১৮ জনের বেশি পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, তাঁদের মধ্যে সাধারণ পুলিশ সদস্যদের পাশাপাশি নয়াদিল্লি পুলিশের স্পেশাল কমিশনার, জয়েন্ট কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, ডেপুটি কমিশনার ও বেশ কয়েকজন নারী পুলিশ সদস্য রয়েছেন।
 

অবশ্য পুলিশের লাঠিপেটায় সিজেপি সমর্থকেরাও যে আহত হয়েছেন, তা স্বীকার করা হয়েছে পুলিশের বিবৃতিতে। তথ্য অনুসারে, সোমবারের কর্মসূচিতে ৬০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও অনেকেই এখনো হাসপাতালে চিকিৎসাধীন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু