রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির গোপালগঞ্জে নৈরাজ্য ঠেকাতে কঠোর নিরাপত্তা বলয় আইনশৃঙ্খলা বাহিনীর ফ্যাসিবাদের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী মুরগির দোকান নিয়ে বিরোধে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা স্বর্ণের দাম আবার বাড়ল, ভরি ছাড়াল ২ লাখ টাকা মক্কা চুক্তি নিয়ে বৈঠকে তিন দেশের ঐক্যের কথা জানালেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশের পোশাকের অর্ডার পাচ্ছে ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়াও কয়েক ক্যান বিয়ারের কারণে উড়োজাহাজ জব্দ, বিচার চাইতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে পাইলট কলিং ভিসায় মালয়েশিয়ায় পৌঁছালেন ১১২ বাংলাদেশি কর্মী মধ্যপ্রাচ্যে শান্তি না এলে ‘পারমাণবিক বিপর্যয়’ ঘটতে পারে, আশঙ্কা ট্রাম্পের আন্দালুসিয়া থেকে জাতীয় রাজনীতি, স্পেনে প্রভাব বাড়ছে কট্টর ডানপন্থি ভক্সের নরসিংদীতে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত প্রধানমন্ত্রীর নির্দেশে হজের বিমানভাড়া কমেছে, জানালেন ধর্মমন্ত্রী ঘরোয়া আয়োজনে বিয়ে সারলেন মিমি, ৫ ডিসেম্বর পাহাড়ে মালাবদল ইয়েমেনে হামলা করতেই সৌদির তেল স্থাপনায় হুতিদের আঘাত বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী, প্রথম ফ্লাইট সন্ধ্যা ৭টায় এক বছর পর আট বিভাগে তাফসির মাহফিলের ঘোষণা দিলেন আজহারী, রাজশাহী দিয়ে শুরু আওয়ামী লীগ আমলে গুম-খুনের অভিযোগ, তথ্য নিতে জেলায় জেলায় গণশুনানির উদ্যোগ ওমানের জাতীয় দিবসে ৩৪৪ জন বন্দিকে রাজকীয় ক্ষমা বিশ্ববাজারে আবার কমলো স্বর্ণের দাম

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি

  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ১১:১৯:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ১১:১৯:২০ পূর্বাহ্ন
আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফুটবল বিশ্বকাপ নিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত আটজন আহত হয়েছেন।
 

গতকাল সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে ফতুল্লার হাজিগঞ্জ ঈদগাহ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজিগঞ্জ ঈদগাহ সড়ক এলাকার ফারুক মিয়ার ছেলে অপূর্ব ব্রাজিলের সমর্থক। অন্যদিকে একই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে হাবিব (২০) আর্জেন্টিনার সমর্থক। দুজনের সঙ্গেই নিজেদের দলের অর্ধশতাধিক সমর্থক রয়েছেন।
 

স্থানীয়রা জানান, এর আগে ব্রাজিল হেরে যাওয়ার পর আর্জেন্টিনার সমর্থক হাবিব ও তাঁর লোকজন আনন্দ-উল্লাস করেন। বিষয়টি মনে পুষে রেখেছিলেন অপূর্ব ও তাঁর সঙ্গীরা। গতকাল সোমবার আর্জেন্টিনা হেরে গেলে অপূর্ব ও তাঁর লোকজনও এলাকায় আনন্দ-উল্লাস শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে হাবিব ও তাঁর লোকজন ব্রাজিল সমর্থকদের ধাওয়া দেন।
 

ধাওয়ার ঘটনার পর ব্রাজিল সমর্থকেরা দলবদ্ধ হয়ে আর্জেন্টিনা সমর্থকদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালান। এ সময় ব্যাপক লুটপাট ও কয়েকজন নারীকে মারধরের অভিযোগ উঠেছে। হামলা শেষে ফিরে যাওয়ার সময় হামলাকারীরা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটান। এরপর আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে এলাকাবাসী যোগ দিয়ে ব্রাজিলের কয়েকজন সমর্থককে পাল্টা মারধর করেন।
 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘বিশ্বকাপ খেলা নিয়ে যারা সংঘর্ষে জড়িয়েছে, তারা সবাই কিশোর বয়সী। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয় পক্ষের লোকজন পালিয়ে যায়। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির

জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির