শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়

  • আপলোড সময় : ২০-০৭-২০২৬ ০৯:৪৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৬ ০৯:৪৯:৪৬ অপরাহ্ন
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়

নিয়ম লঙ্ঘন ও ফৌজদারি অপরাধে জড়িত থাকা এবং এসব ঘটনায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
 

আজ সোমবার (২০ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাশিদা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
 

জ্ঞাপনে বলা হয়, রিক্রুটিং এজেন্সির অনুকূলে ইস্যুকৃত লাইসেন্সের শর্ত অনুযায়ী ‘প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩’ এবং ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩’-সহ সংশ্লিষ্ট সব আইন ও বিধিবিধান মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু তালিকাভুক্ত ৪৯টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ‘দ্য পেনাল কোড, ১৮৬০’-এর ৪০৬, ৪২০, ৩৮৫, ৩৮৬, ৪২৭ ও ৩৪ ধারায় আদালতে অভিযোগপত্র দায়ের ও গৃহীত হয়েছে।
 

এমন পরিস্থিতিতে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩’-এর ১৩ ধারা অনুযায়ী উল্লিখিত রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্স বাতিল বা প্রত্যাহার করা হয়েছে।
 

লাইসেন্স বাতিল হওয়া ৪৯ এজেন্সির তালিকা:
১. অরবিটালস এন্টারপ্রাইজ ২. ইউনিক ইস্টার্ন (প্রাইভেট) লিমিটেড ৩. মেসার্স শাহীন ট্রাভেলস ৪. আরভিং এন্টারপ্রাইজ ৫. রাব্বি ইন্টারন্যাশনাল ৬. হায়দরী ট্রেড ইন্টারন্যাশনাল ৭. জহরাত অ্যাসোসিয়েট ৮. ৪ সাইট ইন্টারন্যাশনাল লিমিটেড ৯. মেসার্স বিনিময় ইন্টারন্যাশনাল ১০. আকাশ ভ্রমণ লিমিটেড ১১. মেসার্স কিউ. কে. কুইক এক্সপ্রেস লিমিটেড ১২. ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেড ১৩. জিএমজি ট্রেডিং (প্রাইভেট) লিমিটেড ১৪. সাদিয়া ইন্টারন্যাশনাল ১৫. দ্য সুপার ইস্টার্ন লিমিটেড ১৬. এলিগ্যান্টস ওভারসিজ লিমিটেড ১৭. মেসার্স ক্যাথারসিস ইন্টারন্যাশনাল ১৮. মিডওয়ে ওভারসিজ লিমিটেড ১৯. মদিনা ওভারসিজ ২০. আল-খামিস ইন্টারন্যাশনাল ২১. নিউ এজ ইন্টারন্যাশনাল ২২. দহমশী করপোরেশন লিমিটেড ২৩. গ্যালাক্সি করপোরেশন ২৪. সুলতান ওভারসিজ ২৫. প্রভাতী ইন্টারন্যাশনাল ২৬. ম্যানিসপাওয়ার করপোরেশন ২৭. আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ২৮. আহমেদ ইন্টারন্যাশনাল ২৯. আইএসএমটি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট লিমিটেড ৩০. দরবার গ্লোবাল ওভারসিজ ৩১. নাতাশা ওভারসিজ ৩২. অপরাজিতা ওভারসিজ ৩৩. ৫এম ইন্টারন্যাশনাল লিমিটেড ৩৪. স্ট্যানফোর্ড এমপ্লয়মেন্ট প্রাইভেট লিমিটেড ৩৫. জান্নাত ওভারসিজ ৩৬. বিএম ট্রাভেলস লিমিটেড ৩৭. বিএনএস ওভারসিজ লিমিটেড ৩৮. রুবেল বাংলাদেশ লিমিটেড ৩৯. অরবিটালস ইন্টারন্যাশনাল ৪০. ট্রান্স এশিয়া ইন্টিগ্রেট সার্ভিসেস লিমিটেড ৪১. আল ফারাহ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড কনসালটেন্সি ৪২. মেসার্স স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড ৪৩. ব্রাদার্স ইন্টারন্যাশনাল ৪৪. থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড ৪৫. জেজি আলফালাহ ম্যানেজমেন্ট ৪৬. ইম্পেরিয়াল রিসোর্সেস লিমিটেড ৪৭. পি. আর. ওভারসিজ লিমিটেড ৪৮. মেসার্স এম. ই. এফ গ্লোবাল বাংলাদেশ লিমিটেড ৪৯. অনন্য অপূর্ব রিক্রুটিং এজেন্সি


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি