শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি

  • আপলোড সময় : ২০-০৭-২০২৬ ১২:৩৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৬ ১২:৩৩:৫৩ অপরাহ্ন
রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি

গৃহকর্মীদের আবাসিক অনুমতিপত্র বা রেসিডেন্সি পারমিট (ইকামা) ইস্যু ও নবায়নের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব। এখন থেকে নিয়োগকর্তারা ন্যূনতম তিন মাসের মেয়াদে এই পারমিট ইস্যু বা নবায়ন করতে পারবেন। এর ফলে নিয়োগকর্তাদের আর্থিক চাপ কমার পাশাপাশি গৃহস্থালির কর্মসংস্থান ব্যয় পরিচালনার ক্ষেত্রে আরও নমনীয়তা তৈরি হবে।
 

সৌদি আরবের সংবাদপত্র ‘ওকাজ’–এর এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস (জাওয়াজাত), মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্ম ‘মুসানেদ’-এর যৌথ উদ্যোগে এ সেবা চালু করা হয়েছে।
 

নতুন নিয়মে যা থাকছে
 

  • নতুন ব্যবস্থায় নিয়োগকর্তারা গৃহকর্মী ও সমজাতীয় শ্রেণির কর্মীদের জন্য ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ অথবা ২৪ মাসের রেসিডেন্সি মেয়াদ বেছে নিতে পারবেন।
     

  • পারমিট ইস্যু বা নবায়নের পুরো কাজটি ‘আবশের’ (Absher) প্ল্যাটফর্মের মাধ্যমে করা যাবে।
     

  • তিন মাস বা তার গুণিতক মেয়াদের জন্য রেসিডেন্সি ফি এখন থেকে ত্রৈমাসিক ভিত্তিতেও পরিশোধ করার সুযোগ থাকছে।
     

আগে গৃহকর্মীদের রেসিডেন্সি বা ইকামা নবায়নের মেয়াদ সাধারণত এক বা দুই বছরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ফলে নিয়োগকর্তাদের দীর্ঘমেয়াদি নবায়নে বাধ্য হতে হতো এবং একসঙ্গে বড় অঙ্কের ফি পরিশোধ করতে হতো। এখন তাঁরা শুধু নির্বাচিত সময়সীমার জন্যই ফি দিতে পারবেন।
 

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো নিয়োগকর্তাদের আর্থিক দায়বদ্ধতা পরিচালনায় আরও বেশি স্বাধীনতা দেওয়া। প্রতিটি পরিবার ও গৃহকর্মীর ভিন্ন ভিন্ন চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই উদ্যোগ।
 

পাশাপাশি এই পদক্ষেপটি সৌদি আরবের রেসিডেন্সি সেবার আধুনিকায়ন, সরকারি প্রক্রিয়ার কার্যকারিতা বৃদ্ধি এবং ডিজিটাল সেবার প্রসার ঘটানোর চলমান প্রচেষ্টারই একটি অংশ বলে উল্লেখ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি