মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শতভাগ সাক্ষরতার আহ্বান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ সুগন্ধি চাল রপ্তানির কোটা অর্ধেক কমাল সরকার, জুড়ে দেওয়া হলো ১০ শর্ত রাজধানীতে কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা ভেনিসে বাঁধনের ওপর হামলা: কাউকে ছাড় দেওয়া হবে না, জানালেন উপদেষ্টা মদ বিক্রিতে রেকর্ড কেরুর, মুনাফা ছাড়াল ২০০ কোটি টাকা ফিলিস্তিনে যুদ্ধাপরাধের ঐতিহাসিক দায় স্বীকারের দাবি, এক বছরেও জবাব দেয়নি ব্রিটেন বৈধ ভিসা থাকার পরেও অবৈধ তকমা লাগিয়ে মালয়েশিয়া থেকে লাশ পাঠালো বাংলাদেশ দূতাবাস শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাইয়ের শহীদ পরিবারই যথেষ্ট: সারজিস আলম যে ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও ভাতা শিক্ষার মানোন্নয়নে দেবিদ্বারে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ নেত্রকোনায় টানা তৃতীয়বার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুরের খন্দকার শাকের আহমেদ মুজিব কর্নারকে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই কর্নার’ করার দাবি সংসদে ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক, সব ইউনিয়নের ভোট এক দিনেই উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, আচরণবিধির গেজেট প্রকাশ ইসরায়েল ছাড়ার হিড়িক চিকিৎসকদের সৌদি আরবে ই-পাসপোর্ট সেবায় বাংলাদেশ দূতাবাসের নতুন নির্দেশনা ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল সংসদে ফিরে এসে আবারও বিরোধী দলের ওয়াকআউট স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে

প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা

  • আপলোড সময় : ২০-০৭-২০২৬ ১২:১০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৬ ১২:১০:৫৭ অপরাহ্ন
প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতা যখন ক্রমেই তীব্র হচ্ছে, তখন প্রতিশ্রুত সময় পেরিয়ে গেলেও বহুল প্রতীক্ষিত নতুন এআই মডেল উন্মোচন করতে পারেনি গুগল। ফলে প্রযুক্তি অঙ্গনে মডেলটির প্রকাশ বিলম্ব নিয়ে শুরু হয়েছে নানা জল্পনাকল্পনা ও আলোচনা।
 

চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলনে সাধারণ ব্যবহারকারীদের জন্য নতুন এআই মডেলের একটি হালকা সংস্করণ প্রকাশ করা হয়। একই সময় প্রতিষ্ঠানটি জানিয়েছিল, উন্নত সংস্করণটি জুন মাসে সবার জন্য উন্মুক্ত করা হবে। তবে জুলাই মাস পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
 

সম্মেলনের আগে এক সংবাদ ব্রিফিংয়ে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই জানিয়েছিলেন, উন্নত মডেলটি ইতিমধ্যেই প্রতিষ্ঠানের অভ্যন্তরে ব্যবহৃত হচ্ছে। তাঁর ভাষ্য ছিল, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে জুন মাসেই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে।
 

গুগল কর্মীদের হতাশা ও কর্তৃপক্ষের দাবি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় গুগলের প্রকৌশলী, এআই গবেষক ও ব্যবস্থাপকদের একাংশের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তাঁদের আশঙ্কা, দ্রুত পরিবর্তনশীল এআই বাজারে এই বিলম্ব প্রতিষ্ঠানটির প্রতিযোগিতামূলক অবস্থানে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
 

অন্যদিকে, ম্যাশবলের প্রতিবেদনে বলা হয়েছে, গুগল জানিয়েছে নতুন মডেলটি এখনো অংশীদারদের সঙ্গে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি উন্নত সংস্করণের আরও কয়েকটি মডেল এবং নিরাপত্তা যাচাইয়ের কাজও চলছে। প্রতিষ্ঠানটির দাবি, কার্যকারিতা, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করেই নতুন প্রযুক্তি ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া হবে।
 

বিশ্লেষকদের মতে, এই বিলম্বের পেছনে দুটি প্রধান কারণ থাকতে পারে:
 

  • গুগলের বিভিন্ন পণ্য ও সেবার সঙ্গে নতুন এআই প্রযুক্তির সমন্বয় করতে তুলনামূলক বেশি সময় লাগছে।

  • প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর সাম্প্রতিক এআই মডেলের সঙ্গে প্রতিযোগিতার সক্ষমতা নিশ্চিত না হওয়া পর্যন্ত গুগল নতুন মডেল উন্মোচনে সতর্ক অবস্থান নিয়েছে।
     

গুগলের এই অপেক্ষার মধ্যেই প্রতিযোগীরা নতুন নতুন এআই প্রযুক্তি উন্মোচন করেছে। অ্যানথ্রপিক ও ওপেনএআই তাদের সর্বশেষ মডেল প্রকাশ করেছে। পাশাপাশি চীনের একটি প্রতিষ্ঠান কম খরচে শক্তিশালী উন্মুক্ত এআই মডেল প্রকাশ করে প্রযুক্তি বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে।
 

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নতুন মডেল উন্মোচনে যত বিলম্ব হবে, ব্যবহারকারীদের প্রত্যাশাও তত বাড়বে। বিশ্বের বৃহৎ তথ্যভান্ডার, শক্তিশালী ক্লাউড অবকাঠামো এবং শতকোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর কাছে এআই পৌঁছে দেওয়ার সক্ষমতা গুগলের রয়েছে। তারপরও এখন প্রযুক্তি বিশ্বের নজর গুগলের পরবর্তী ঘোষণার দিকেই—কবে আসবে নতুন এআই মডেল এবং প্রতিযোগীদের তুলনায় সেটি কতটা সক্ষম হবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শতভাগ সাক্ষরতার আহ্বান

বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শতভাগ সাক্ষরতার আহ্বান