রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করেছে: ডা. শফিকুর রহমান দেবিদ্বারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ স্বর্ণ সরিয়ে নিচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী? মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি কর্মী আটক বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম উত্তরবঙ্গের প্রথম গ্যাসক্ষেত্র পাবনায়, মোবারকপুরে কূপ খনন শিগগিরই ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প ৬ দফা দাবিতে শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে ১১ দলের লংমার্চ শুরু মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন মুসলিম পরিচয়ে ২ নারী সাংবাদিককে থানায় আটকে পিটুনির অভিযোগ জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী

স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস

  • আপলোড সময় : ২০-০৭-২০২৬ ১১:৪৩:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৬ ১১:৪৩:২০ পূর্বাহ্ন
স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে আর্জেন্টিনাকে হতাশ করে নিজেদের দ্বিতীয় ফিফা বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করেছে স্পেন। স্পেনের এই জয়ে আনন্দে ভাসছে ফিলিস্তিন। গাজা ও অধিকৃত পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনিরা অস্থায়ী পর্দায় ও বিভিন্ন স্টেডিয়ামে ভিড় জমিয়ে খেলা উপভোগ করেন। ট্রফি জেতার পরপরই রাস্তায় নেমে উল্লাসে মেতে ওঠেন তাঁরা।
 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, দুই বছরের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি সামরিক অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার বিভিন্ন এলাকায় জড়ো হয়ে স্পেনের এই ঐতিহাসিক জয় উদ্‌যাপন করেছেন সাধারণ ফিলিস্তিনিরা। এ সময় স্পেনের বিজয়কে স্বাগত জানিয়ে নানা স্লোগান দেন তাঁরা।
 

ফিলিস্তিনিদের এই উচ্ছ্বাস শুধু স্পেনের বিশ্বকাপ জয়ের জন্য নয়; বরং ফিলিস্তিনের প্রতি স্পেন সরকারের চলমান জোরালো ও মানবিক সমর্থনের কারণেও বলে জানা গেছে।
 

অন্যদিকে, বিশ্বকাপ জয়ের আনন্দ উদ্‌যাপনের সময় স্পেনের বিভিন্ন শহরেও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করতে দেখা যায় সমর্থকদের। উদ্‌যাপনের মিছিলে অনেককেই ফিলিস্তিনের পতাকা বহন করতে এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিতে দেখা গেছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা

বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা